আর কিছুক্ষণ। সোমবার বেলা ১২টায় প্রথমবার রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন বাজেটে কী কী ঘোষণা করা হবে, তা ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে।
2
11
আজ ডিএ নিয়েও বড়সড় ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। যা ঘিরে জল্পনাও তুঙ্গে। সরকারি কর্মচারীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
3
11
দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ নিয়ে জটিলতা তৈরি হয়েছে রাজ্যে। সেই জটিলতা আজ কাটবে কিনা, সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণ হবে কিনা, তার দিকেই মুখিয়ে তাঁরা।
4
11
তৃণমূল আমলে সরকারি কর্মচারীরা যৌথ সংগ্রামী মঞ্চের ব্যানারে বকেয়া ডিএ-এর দাবিতে আন্দোলন করেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বকেয়া ডিএ থেকে বঞ্চিত হন সরকারি কর্মচারীরা।
5
11
সমাজমাদ্যমে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আন্দোলনকারী ভাস্কর পাল লেখেন, 'এই সংগঠন শিক্ষকদের হিতার্থে তৈরি। আমরা মনে করি, সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান না হয়, তখন আন্দোলন ও আদালত একটা উপায়। অধিকার দয়ার দান নয়। বর্তমান মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে আমাদের আশ্বস্ত করেছেন।'
6
11
রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র যে ৪২ শতাংশের ফারাক রয়েছে, তাও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে।
7
11
এর মাঝেই জল্পনা রটল, রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১২ শতাংশ ডিএ ঘোষণা করতে পারে সরকার। ধীরে ধীরে বাকিটাও মিটিয়ে দেওয়া হবে।
8
11
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে একসঙ্গে বকেয়া ৪২ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া অসম্ভব।
9
11
তাই এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১০ থেকে ১২ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে বলে জোর জল্পনা। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি অংশ ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
10
11
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে। তার মধ্যেই ডিএ সংক্রান্ত জটিলতা আগে কাটাতে পারে সরকার।
11
11
প্রসঙ্গত, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মচারীদের ডিএ আইনি অধিকার। ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।