রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও সুখবর। চলতি বছরেই একের পর এক ধামাকা ডবল ইঞ্জিন সরকারের। ডিএ-এর পর এবার সপ্তম পে কমিশন নিয়েও বড় আপডেট চলে এল।
2
11
রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
3
11
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দেড় সপ্তাহের মধ্যেই শুভেন্দু অধিকারী বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছিলেন।
4
11
দিন কয়েক আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য কবে থেকে সপ্তম পে কমিশন চালু হতে চলেছে। এরপরই জল্পনা রটেছে, এই পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে।
5
11
পূর্ণাঙ্গ বাজেট পেশের পর এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চলতি বছরে ডিসেম্বর মাসের মধ্যেই সপ্তম পে কমিশন গঠিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, 'সপ্তম পে কমিশনের নোটিফিকেশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ডিসেম্বর মাস অবধি সময় দেওয়া হয়েছে।'
6
11
সপ্তম পে কমিশন চালু হলে নূন্যতম বেতন কত হতে পারে? সূত্রের খবর, এই সপ্তম পে কমিশনের অধীনে ষষ্ঠ পে কমিশনের বেসিক বেতনের তুলনায় আড়াই গুণ বাড়তে পারে বেসিক পে।
7
11
রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ‘রোপা ২০১৯’-এর অধীনে বেতন পান। এই পে কমিশনের অধীনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়। অর্থাৎ, আগের পে কমিশনের তুলনায় ২.৫৭ গুণ বেতন পান সরকারি কর্মীরা।
8
11
সপ্তম পে কমিশনে ১৮টি স্তর রয়েছে। ১ থেকে ৫ স্তরের মধ্যে রয়েছেন করণিক এবং গ্রুপ ডি পদের কর্মীরা। সপ্তম পে কমিশনের অধীনে এই কর্মীদের বেসিক বেতন হতে পারে ১৮ হাজার থেকে ৯২ হাজার ৩০০ টাকা।
9
11
এরপরেই রয়েছেন ৬ থেকে ৯ স্তরের জুনিয়র আধিকারিক, ইনস্পেক্টর এবং সুপারভাইজাররা। এই কর্মীদের বেসিক বেতন হতে পারে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ৬৭ হাজার ৮০০ টাকা।
10
11
তারপরেই ১০ থেকে ১২ স্তরের মধ্যে রয়েছেন গ্রুপ এ-র আধিকারিক এবং নীতিনির্ধারকরা। এই স্তরে বেসিক বেতন হতে পারে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ২ লক্ষ ৯ হাজার ২০০ টাকা।
11
11
শেষ, অর্থাৎ ১৩ থেকে ১৮ স্তরের মধ্যে রয়েছেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারকরা। তাঁদের বেতন হতে পারে ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা।