বাংলায় সপ্তম পে কমিশন গঠন হয়েছে চলতি সপ্তাহেই। যা ঘিরে খুশিতে আত্মহারা সরকারি কর্মীরা ও পেনশনভোগীরা। শুভেন্দু অধিকারীর সরকারের এই পদক্ষেপে ভূয়সী প্রশংসা করেছেন সকলে।
2
11
সপ্তম পে কমিশনের সদর দপ্তর হবে কলকাতায়। কমিটিও গঠন করা হয়েছে। বাংলায় সপ্তম পে কমিশন ঘিরে জোরকদমে কাজ চলছে।
3
11
আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'রাজ্য সরকারি কর্মীদের জন্য চিন্তাভাবনা করছে সরকার। সপ্তম পে কমিশন গঠন করেছি। তার টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গিয়েছে। এর আলোচনা চলবে মাস ছয়েক। এই নূন্যতম সময় তো লাগবেই। যখন আমাকে দিয়ে দেবে, আমি তখন ঘোষণা করব সপ্তম পে কমিশন নিয়ে।'
4
11
এরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, 'এই অর্থবর্ষের শেষের দিকে হলেও আমি চেষ্টা করব সপ্তম পে কমিশন চালু করার। আগেও যে ষষ্ঠ পে কমিশন চালু হয়েছিল, তখন আমি উদ্যোগ নিয়েছিলাম।'
5
11
অর্থাৎ ২০২৬-২০২৭ অর্থবর্ষের শেষ লগ্নেই বাংলায় সপ্তম পে কমিশন চালু হতে পারে। এই ঘোষণার পরেই সপ্তম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে।
6
11
ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলায় সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮০ থেকে ২.৫০ হতে পারে। আবার অনেকেরই মত, আড়াই নয়, সর্বোচ্চ ২.২০ হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর।
7
11
অর্থাৎ ষষ্ঠ পে কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মীরা যে বেসিক বেতন পান, তার তুলনায় ১.৮০ থেকে ২.৫০ গুণ বাড়তে পারে সপ্তম পে কমিশনের মূল বেতন। যা চালু হলে বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
8
11
সরকারি কর্মীদের বেতন কাঠামো কেমন হতে পারে? ধরা যাক কারও বেসিক বেতন ১০ হাজার টাকা। সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮০ থেকে ২.২০-এর মধ্যে হলে, তাঁর বেসিক বেতন ১৮ হাজার থেকে ২২ হাজার টাকা বাড়তে চলেছে।
9
11
আবার কারও বেসিক বেতন যদি ২০ হাজার টাকা হয়, ওই সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী মূল বেতন ৩৬ হাজার থেকে ৪৪ হাজার টাকা বাড়তে পারে।
10
11
বর্তমানে কেউ ৩০ হাজার টাকা বেসিক বেতন পেলে, সপ্তম পে কমিশনের অধীনে তাঁর মূল বেতন সম্ভাব্য ৫৪ হাজার থেকে ৬৬ হাজার টাকা বাড়বে।
11
11
কেউ ৪০ হাজার টাকা বেসিক পে পেলে, নয়া পে কমিশনের অধীনে তাঁর মূল বেতন ৭২ হাজার থেকে ৮৮ হাজার টাকা বাড়তে পারে।