রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই রাজ্য সরকারি কর্মীদের জন্য একের পর এক বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সরকারের। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তা ধীরে ধীরে পূরণের পথে।
2
8
চলতি বছরে অক্টোবর মাস থেকেই ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। বাজেটে ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সপ্তম পে কমিশন চালু হচ্ছে খুব শীঘ্রই।
3
8
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন সরকার গঠনের দেড় সপ্তাহের মধ্যে সপ্তম পে কমিশন নিয়ে ঘোষণা করেছিলেন। এবার জারি হল নতুন বিজ্ঞপ্তি।
4
8
গত ৯ জুলাই জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের এক সরকারি নথিতেই উল্লেখ করা হয়েছে, পরবর্তী পে কমিশনের সিদ্ধান্তের জন্য প্রস্তাব পাঠানো হবে।
5
8
নয়া পে কমিশন গঠনের পর দপ্তরগুলিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।
6
8
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, চলতি বছরে ডিসেম্বর মাসের মধ্যেই সপ্তম পে কমিশন গঠন করা হবে। যার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আগামী বছরে জানুয়ারি থেকেই সপ্তম পে কমিশন চালু হবে।
7
8
যদিও সপ্তম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর, নতুন বেতন কাঠামো, ডিএ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কবে সপ্তম পে কমিশনের বিজ্ঞপ্তি জারি করা হবে, তার দিকেই নজর সরকারি কর্মীদের।
8
8
ডিএ বৃদ্ধির ঘোষণার পরেই যারপরনাই খুশি রাজ্য সরকারি কর্মীর। এবার সপ্তম পে কমিশনের বিজ্ঞপ্তির জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা। সরকারের তরফেও চলছে জোরকদমে প্রস্তুতি। চলতি বছরেই সরকারি কর্মীদের জন্য আরও বড় ঘোষণা করতে চলেছে সরকার।