এবার বর্ষায় ভারতের উপর বড় প্রভাব ফেলতে চলেছে এল নিনো। গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হতে পারে দেশে।
2
12
ভারতীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র এমনই আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি জানান, আসন্ন বর্ষায় দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল।
3
12
সম্প্রতি আইএমডি জানায়, এই বছর দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের নিচে থাকতে পারে। তার কয়েক ঘণ্টার মধ্যেই এল নিনো নিয়ে বড় আপডেট এসেছে।
4
12
এল নিনোর অর্থ প্রশান্ত মহাসাগরের জলের অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধি। চলতি বছরের জুন মাস থেকেই এর প্রভাব শুরু হতে পারে।
5
12
জানা গিয়েছে, জুন মাসে এল নিনো দুর্বল অবস্থাতেই থাকবে। ফলে, ততটা প্রভাব নাও পড়তে পারে।
6
12
কিন্তু জুলাইয়ের মাঝামাঝি এবং আগস্ট নাগাদ এর শক্তি আরও বাড়বে। সেপ্টেম্বর মাসে পূর্ণ শক্তি নিয়ে নামলে বিশ্বজুড়ে এর প্রভাব পড়বে।
7
12
ফলে, আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলির পূর্বাভাসেও উদ্বেগ বেড়েছে। অস্ট্রেলিয়ার ব্যুরো অব মেটিওরোলজি জানিয়েছে, জুন থেকেই এল নিনো প্রভাব ফেলতে পারে।
8
12
চিনের ন্যাশনাল ক্লাইমেট সেন্টারও জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে উষ্ণতা বৃদ্ধির প্রবণতা ইতিমধ্যেই এল নিনো তৈরির পর্যায়ে পৌঁছেছে।
9
12
উদ্বেগ আরও বাড়িয়েছে নাসার উপগ্রহ পর্যবেক্ষণ। নাসার বিশ্লেষণে দেখা গিয়েছে, প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের নিচে বিপুল পরিমাণ উষ্ণ জল জমা হচ্ছে।
10
12
বিজ্ঞানীদের মতে, এই ধরনের সাবসারফেস হিট রিজার্ভ এল নিনো তৈরির অন্যতম বড় ইঙ্গিত। এই উষ্ণতাই উপরের দিকে উঠে পূর্ব প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ে।
11
12
ভারতে এর আগে একাধিকবার এল নিনোর প্রভাবে বর্ষার বৃষ্টিপাত কমেছে। তাপপ্রবাহ বেড়েছে এবং কৃষি ও জলসম্পদের উপর প্রভাব পড়েছে।
12
12
এল নিনোর ইঙ্গিত পেতেই দেশের আসন্ন বর্ষা মরশুম এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।