প্রকাশ্যেই এবার প্রধানমন্ত্রী মোদিকে হুমকি দিলেন ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) জাতীয় সম্পাদিকা অমরজিৎ কৌর। দিল্লির এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীব উদ্দেশ্য করে একথা বলেছেন এই বাম নেত্রী।
2
6
সমাবেশে বক্তব্য রাখার সময় কৌর প্রধানমন্ত্রী মোদির অতীতে কমিউনিস্টদের নিয়ে করা একটি মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, বিজেপি নেতা কমিউনিস্ট এবং তাদের লাল পতাকাকে বিপজ্জনক বলে অভিহিত করেছিলেন।
3
6
সমাবেশে কৌর বলেন, "নরেন্দ্র মোদিজি, আপনি কাদের শেষ করতে চান, তা আমরা শুরু থেকেই জানি। আজ আমরা বলতে এসেছি যে, আমরাই আপনাদের শেষ করে দেব।" সমাবেশে আসা লোকজনদের তিনি বলেন, "আমরা ওদের শেষ করে দেব। এটাই আমরা বলতে এসেছি।"
4
6
ভাষণের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অমরজিত কৌর নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দেন এবং ক্ষমা চাইতে অস্বীকার করেন। সিপিআই-এর সর্বভারতীয় সম্পাদিকা বলেন, "আমি আমার কথাতেই অনড়। আমি ক্ষমা চাইব না। প্রধানমন্ত্রী যদি বলতে পারেন 'কমিউনিস্টদের শেষ করে দাও', তবে আমি কেন পারব না?"
5
6
এই বাম নেত্রীর মন্তব্যের বিরোধিতা করেছেন বিজেপি নেতারা। ফলে সিপিআই ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত বেড়েছে। বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি, সিপিআই নেতা-নেত্রীদের "নকশাল মানসিকতা"র বলে অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভাণ্ডারি লেখেন, "ভারতের কমিউনিস্ট পার্টির সর্বভারতীয় সম্পাদিকা অমরজিৎ কৌর বলছেন, 'আমরা মোদিকে শেষ করে দেব'। এ কারণেই ভারতের মানুষ লাল আদর্শকে ঘৃণা করে! এটই 'দিমাগী নকশালদের চিন্তাধারা।'
6
6
ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী দলগুলোর মধ্যে তীব্র রাজনৈতিক বাগবিতণ্ডার আবহে এই মন্তব্য সামনে এল, উভয় পক্ষের নেতারা ক্রমশ একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত ও আদর্শগত আক্রমণ শানাচ্ছেন।