রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই এবার শ্রমিকদের জন্যেও দারুণ খবর শোনাল ডবল ইঞ্জিন সরকার। এবার বাংলার শ্রমিকদের বেতন বাড়ছে। জুলাই থেকেই বেতন কাঠামোয় পরিবর্তন হতে চলেছে।
2
9
শ্রমমন্ত্রী অর্জুন সিং ঘোষণা করেছেন, রাজ্যের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম
বেতন কাঠামো তৈরি হয়েছে। পয়লা জুলাই থেকেই এটি কার্যকর হবে।
3
9
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, দু'টি পৃথক জোন রয়েছে। 'এ' জ়োনের মধ্যে রয়েছে পুরসভা এলাকা, থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন টাউনশিপ, নোটিফায়েড এলাকা, উন্নয়ন কর্তৃপক্ষের অধীন অঞ্চল। 'বি' জ়োনে রয়েছে রাজ্যের বাকি অংশ।
4
9
সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, 'এ' জোনের অদক্ষ শ্রমিকদের ন্যূনতম বেতন মাসে ১০,৫৫৮ টাকা করা হয়েছে। অর্থাৎ দৈনিক ৪০০ টাকার বেশি।
5
9
'এ' জোনের অর্ধদক্ষ শ্রমিকদের মাসে নূন্যতম বেতন করা হয়েছে ১১,৬১৫ টাকা। দক্ষ শ্রমিকের মাসিক বেতন ১২,৭৭৭ টাকা এবং অত্যন্ত দক্ষ শ্রমিকদের মাসে নূন্যতম বেতন ১৪,০৫৪ টাকা করা হয়েছে।
6
9
অন্যদিকে 'বি' জোনের অদক্ষ শ্রমিকদের মাসে নূন্যতম বেতন ৯,৭৬০ টাকা। অর্ধদক্ষ শ্রমিকদের নূন্যতম বেতন ১০,৭৩৩ টাকা করা হয়েছে।
7
9
এই জোনের দক্ষ শ্রমিকদের ন্যূনতম বেতন ১১,৮০৭ টাকা এবং অত্যন্ত দক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ১২,৯৯০ টাকা করা হয়েছে।
8
9
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, এই শ্রমিকদের প্রতিদিন আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের সময়সীমা থাকবে, তাঁদের জন্যেই বেতন কাঠামো সংশোধন করা হয়েছে।
9
9
কোন কোন ক্ষেত্রের শ্রমিকরা এই তালিকায় থাকবেন? সরকারের তরফে জানানো হয়েছে, বিস্কুট শিল্প, ক্যুরিয়ার পরিষেবা, তথ্যপ্রযুক্তি শিল্প, হোটেল-রেস্তরাঁ, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাঠ ও আসবাব শিল্প, অটোমোবাইল গ্যারাজ, ক্লিনিক্যাল ল্যাবরেটরি-সহ ৩১টি শিল্পের ক্ষেত্রে এই নতুন বেতন কাঠামো প্রযোজ্য।