বাস্তুশাস্ত্র মতে, আপনি পঞ্চতত্ত্বকে যদি ব্যালেন্স করে চলতে পারেন তাহলে আপনার ধারেকাছে ঘেঁষবে না সমস্যা বা বিপদ। এই পঞ্চতত্ত্বের মধ্যে জল আর্থিক স্থিরতা এবং মানসিক শান্তির সঙ্গে জড়িত। ফলে এই দুইয়ের কারণে বাড়িতে অ্যাকোয়েরিয়াম রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ছবি- সংগৃহীত
2
7
বাড়িতে অ্যাকোয়েরিয়াম থাকলে সেটা নেতিবাচকতাকে শুষে নেয়। আয়ের নতুন উৎস তৈরি হয়। কিন্তু এই অ্যাকোয়েরিয়াম বাড়ির কোন দিকে রাখবেন, কটা মাছ রাখবেন তাতে, কী রঙের মাছ হবে সেসব জেনে নিন। ছবি- সংগৃহীত
3
7
বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে অ্যাকোয়েরিয়াম রাখতে পারেন। এই কোণটিকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয়। এই দিকে অ্যাকোয়েরিয়াম রাখলে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। ছবি- সংগৃহীত
4
7
যদি ঈশান কোণে না রাখতে পারেন অ্যাকোয়েরিয়াম তবে এটিকে পূর্ব বা উত্তর দিকেও রাখতে পারেন। বাড়ির এইদিকে অ্যাকোয়েরিয়াম রাখলে সদস্যদের কেরিয়ারে উন্নতি ঘটবে, বাড়বে মান, সম্মান। ছবি- সংগৃহীত
5
7
অ্যাকোয়েরিয়ামে কটা মাছ রাখা উচিত? ৯। এই ৯ মাছের মধ্যে চেষ্টা করুন ৮টি গোল্ডেন ফিশ এবং ১টি কালো রঙের মাছ রাখার। এই গোল্ডেন ফিশ আদতে সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক। আর কালো মাছ কুনজর থেকে বাঁচায়। ছবি- সংগৃহীত
6
7
বাড়িতে অ্যাকোয়েরিয়াম থাকলে সেটি মানসিক চাপ এবং অশান্তি থেকে মুক্তি দেয়। একাগ্রতা বাড়ায়। ছবি- সংগৃহীত
7
7
অ্যাকোয়েরিয়াম নিয়ে এই ভুল করবেন না একদমই। বেডরুমে কখনই অ্যাকোয়েরিয়াম রাখবেন না। এতে বৈবাহিক জীবন টলমল হয়ে যায়। ঘুমের ব্যাঘাত ঘটে। রান্নাঘরেও অ্যাকোয়েরিয়াম রাখবেন না। জল এবং আগুন একসঙ্গে থাকতে পারে না। অস্থিরতা তৈরি হয় এতে। ঝগড়া, বিবাদ বাড়ে। অ্যাকোয়েরিয়াম রাখলে নিয়মিত তার জল বদল করুন। নোংরা জলে মাছ রাখবেন না। এতে নেতিবাচকতা আকর্ষিত হয়। ছবি- সংগৃহীত