অনেকেই বাড়ির মূল দরজার সামনেই জুতোর র্যাক রাখেন। বা জুতো খোলেন। বিশেষ করে যাঁরা ফ্ল্যাটে থাকেন তাঁদের অধিকাংশের ক্ষেত্রে এমনটা দেখা যায়। কিন্তু জানেন কি আপনার এই ছোট্ট ভুল বড় ক্ষতি করতে পারে আপনার। অজান্তেই ডেকে আনতে পারে বিপদ? ছবি- সংগৃহীত
2
6
বাড়ির মূল দরজাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এটাই দেবী লক্ষ্মীর প্রবেশ দ্বার। তাই মূল দরজার সামনে জুতো বা জুতোর র্যাক রাখলে বাস্তু দোষ নিশ্চিত। এর কারণে কী কী বিপদ হতে পারে জানুন।
3
6
আর্থিক উন্নতি হয় না। পদোন্নতি আটকে যায়। আয় বৃদ্ধি হয় না। উল্টে বাড়ে খরচ। বাড়ির শ্রীহানি ঘটে। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ছবি- সংগৃহীত
4
6
পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি ঝগড়া বাড়তে পারে। নেতিবাচক উর্জায় বাড়ি ভরে ওঠে। ফলে অশান্তি, ঝামেলা লেগেই থাকে। ছবি- সংগৃহীত
5
6
কেরিয়ারে কোনও রকম উন্নতি হয় না। ব্যবসা বৃদ্ধি হয় না। লস হতে পারে। হওয়া ডিল হাতছাড়া হতে পারে। সবটা মিলিয়ে মানসিক চাপ বৃদ্ধি পায়। ছবি- সংগৃহীত
6
6
জুতোর র্যাক ভুলেও উত্তর, পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখবেন না। এটি রাখার সঠিক স্থান পশ্চিম, দক্ষিণ পশ্চিম দিক। এবং সেটা যেন কখনই মূল দরজার সামনে না হয়। আর জুতোর র্যাক যেন উন্মুক্ত না হয়। দরজা রয়েছে, ঢাকা দেওয়া যায় এমন র্যাক ব্যবহার করুন।ছবি- সংগৃহীত