ইন্টারনেট ছাড়াই হবে UPI পেমেন্ট! থাকছে আরও সুবিধা, অনলাইনে টাকা পাঠানোর নিয়মে বড় বদল
নিজস্ব সংবাদদাতা
২ সেপ্টেম্বর ২০২৬ ০৯ : ১৭
শেয়ার করুন
1
11
ডিজিটাল পেমেন্ট এখন দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বাজারে কেনাকাটা থেকে শুরু করে চায়ের দোকানের বিল, সবকিছুর জন্যই অনেকেই UPI-এর উপর নির্ভর করেন।
2
11
এতদিন মোবাইল ডেটা বা ওয়াইফাই না থাকলে ইউপিআই পেমেন্ট করা বেশ সমস্যার ছিল। এবার সেই সমস্যারই সমাধান নিয়ে এল PhonePe। ইন্টারনেট ছাড়াই UPI লেনদেনের সুবিধা চালু করেছে সংস্থাটি।
3
11
ফোন পে চালু করেছে ‘UPI 123Pay’। এই পরিষেবার মাধ্যমে স্মার্টফোন বা ইন্টারনেট কানেকশন ছাড়াই UPI-এর একাধিক সুবিধা ব্যবহার করা যাবে। সংস্থার দাবি, ভারতের ২০ কোটিরও বেশি ফিচার ফোন ব্যবহারকারীর কাছে ডিজিটাল পেমেন্ট পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পরিষেবা আনা হয়েছে।
4
11
অর্থাৎ UPI ব্যবহারের জন্য আর শুধুমাত্র স্মার্টফোন এবং মোবাইল ডেটার উপর নির্ভর করতে হবে না। বিশেষ করে যেখানে ইন্টারনেটের গতি কম বা 2G কানেকশনও দুর্বল, সেখানেও এই পরিষেবা কাজে আসতে পারে। PhonePe জানিয়েছে, SMS-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে পরিষেবাটি কাজ করবে।
5
11
UPI 123Pay-এর মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল নম্বর অথবা UPI ID ব্যবহার করে অন্য ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেন। দোকানে পেমেন্ট করার ক্ষেত্রেও UPI ID এবং QR কোডের মাধ্যমে লেনদেনের সুবিধা থাকবে। ক্যামেরা থাকা নির্দিষ্ট ফিচার ফোনে QR কোড স্ক্যান করেও পেমেন্ট করা যাবে।
6
11
এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালান্স দেখা এবং সাম্প্রতিক লেনদেনের হিস্ট্রি দেখার সুবিধাও থাকছে।প্রাথমিকভাবে নির্বাচিত Nokia, HMD, Lava International এবং Itel Mobile-এর ফিচার ফোনে পরিষেবাটি পাওয়া যাবে। ভবিষ্যতে আরও নির্মাতার ফোনে এই সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
7
11
ডিজিটাল পেমেন্ট ব্যবহারের ক্ষেত্রে অনেকের কাছে প্রযুক্তিগত জটিলতার পাশাপাশি ভাষাও বড় বাধা। সেই বিষয়টিও মাথায় রেখেছে PhonePe। UPI 123Pay সক্রিয় করা এবং পরিষেবাটি বুঝতে সাহায্য করার জন্য সংস্থা একটি AI-powered voice helpline চালু করেছে।
8
11
ইংরেজির পাশাপাশি ১২টি ভারতীয় ভাষায় এই সহায়তা পাওয়া যাবে। ফলে শুধুমাত্র প্রযুক্তি সম্পর্কে বেশি জ্ঞান না থাকার কারণে ব্যবহারকারীদের পিছিয়ে থাকতে হবে না।
9
11
গ্রাম বা প্রত্যন্ত এলাকায় যেখানে মোবাইল ডেটা সবসময় নির্ভরযোগ্য নয়, সেখানে এই পরিষেবা বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি প্রবীণ মানুষ, ফিচার ফোন ব্যবহারকারী এবং যাঁদের কাছে স্মার্টফোন নেই, তাঁরাও ডিজিটাল পেমেন্টের সুবিধা নিতে পারবেন।
10
11
তবে মনে রাখতে হবে, ‘ইন্টারনেট ছাড়া’ মানেই কোনও নেটওয়ার্ক ছাড়াই পেমেন্ট নয়। পরিষেবাটি মোবাইল নেটওয়ার্ক ও SMS-ভিত্তিক প্রযুক্তির উপর নির্ভর করে। ফলে একেবারেই মোবাইল সিগন্যাল না থাকলে লেনদেন করা সম্ভব হবে না।
11
11
সব মিলিয়ে, PhonePe-এর UPI 123Pay ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি বড় পদক্ষেপ। স্মার্টফোন বা ভাল ইন্টারনেট সংযোগ না থাকলেও যাতে মানুষ ডিজিটাল লেনদেনের বাইরে না থাকেন, সেই লক্ষ্যেই এই নতুন পরিষেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।