মধ্যবিত্তের জন্য খারাপ খবর। এবার থেকে স্রেফ এক কাপ চা খেতেও বাড়তি টাকা খসবে পকেট থেকে। আগে যে চা ১০ টাকায় পেতেন, এখন থেকে তার জন্য ১৫ টাকা পর্যন্ত দিতে হতে পারে।
2
7
কিন্তু কেন এক ভাঁড় চায়ের দাম এত বাড়ছে? যদিও চা পাতার দাম বাড়েনি বাজারে। কিন্তু চা বানানোর সামগ্রীর এখন অগ্নিমূল্য। যা বানাতেও রীতিমতো হিমশিম খাচ্ছেন ছোটখাটো চায়ের দোকানের মালিকরা।
3
7
সেপ্টেম্বর থেকে এক ভাঁড় চায়ের দাম কেন বাড়বে জানেন? সেপ্টেম্বরে আবারও বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। মূলত চায়ের দোকানে, ছোটখাটো হোটেলে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়।
4
7
গত দু'মাস নিম্নমুখী থাকার পর, আজ থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আবারও ঊর্ধ্বমুখী। প্রায় ৩ হাজার টাকা এখন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
5
7
এর পাশাপাশি আজ থেকেই মুম্বইয়ে বাড়ল দুধের দাম। মহিষের দুধের দাম প্রতি লিটার বেড়ে ১০২ টাকা। যদিও অন্য শহরে এই দাম কার্যকর হয়নি। দুধের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছতেই চায়ের দাম বাড়ার আশঙ্কাও জোরালো হয়েছে।
6
7
গত মাসেই চিনির দাম বেড়েছে হু হু করে। যদিও কেন্দ্রের তরফে চিনির দাম কমাতে পদক্ষেপ করা হয়েছে। গত কয়েকদিনে সামান্য কমেছে চিনির দাম। কিন্তু চিনির দাম বৃদ্ধির কারণেও চায়ের দাম বাড়তে পারে।
7
7
একসঙ্গে এলপিজি গ্যাস সিলিন্ডার, দুধ ও চিনির দাম বৃদ্ধি। এর ধাক্কায় কোনও কোনও শহরে ১০ টাকার ভাঁড়ের চা এবার থেকে ১৫ টাকা পর্যন্ত বিকোতে পারে।