মানব সুথারের টেস্ট অভিষেক, ভারতের ৩১৯তম টেস্ট ক্রিকেটার রাজস্থানের স্পিনার।
2
8
আফগানিস্তানের বিরুদ্ধে মুল্লানপুরে চলা টেস্ট ম্যাচে ভারতের হয়ে অভিষেক ঘটল মানব সুথারের। এই ম্যাচের মাধ্যমে তিনি ভারতের ৩১৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখালেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাঁর প্রথম ম্যাচ।
3
8
২০০২ সালের ৩ আগস্ট রাজস্থানের শ্রীগঙ্গানগরে জন্ম মানব সুথারের। ঘরোয়া ক্রিকেটে তিনি রাজস্থান দলের হয়ে খেলেন। ২০২১-২২ রঞ্জি ট্রফিতে ১৭ ফেব্রুয়ারি অন্ধ্রের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এরপর ২০২২ সালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টি-টোয়েন্টি অভিষেক করেন।
4
8
বাঁ হাতি স্পিনার মানব সুথার মূলত স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলার। পাশাপাশি বাঁহাতি ব্যাটার হিসেবেও দলের কাজে আসেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের জোরেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।
5
8
প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিমধ্যেই নজরকাড়া পরিসংখ্যান গড়ে তুলেছেন মানব। ২৯টি ম্যাচের ৬২ ইনিংসে তিনি শিকার করেছেন ১২৯টি উইকেট। তিনবার ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। এছাড়া ছয়বার পাঁচ উইকেট এবং আটবার চার উইকেট নিয়েছেন এক ইনিংসে। একটি ইনিংসে ৮ উইকেট তাঁর সেরা বোলিং পারফরম্যান্স।
6
8
লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহি ‘এ’ দলের বিরুদ্ধে। ২৫টি লিস্ট ‘এ’ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৩৪টি উইকেট। সেরা বোলিং ৩/৩২। অন্যদিকে ২৯টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ২৫টি উইকেট।
7
8
আইপিএলেও সুযোগ পেয়েছেন এই তরুণ স্পিনার। ২০২৪ সালে গুজরাট টাইটান্সের হয়ে অভিষেক হয় তাঁর। প্রথম মরশুমে একটি ম্যাচ খেললেও উইকেটের দেখা পাননি।
8
8
২০২৬ আইপিএলে চারটি ম্যাচ খেলেছেন মানব। এর মধ্যে তিনটি ম্যাচে বল করে দুটি উইকেট দখল করেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার ভারতের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তিনি।