বিজেপির নতুন সর্বভারতীয় টিম ও সদস্যদের নাম ঘোষণা করলেন বিজেপি সভাপতি নিতীন নবীন। এই রদবদলে বিরাট কামব্যাক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল তাঁকে।
2
8
বিজেপির যে আটজন কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছে স্মৃতি ইরানির নাম। জাতীয় সাধারণ সম্পাদক পদে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ফেরানোই বিজেপির বড় চমক।
3
8
জানেন কি স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা? টেলিভিশনের পর্দায় এককালে চুটিয়ে অভিনয়। সেই অভিনেত্রীর জীবনে নয়া মোড় নরেন্দ্র মোদি সরকারের আমলেই।
4
8
নয়া দিল্লির হোলি চাইল্ড অক্সিলিয়াম স্কুলের ছাত্রী ছিলেন স্মৃতি। এরপর দিল্লি ইউনিভার্সিটির স্কুল অফ ওপেন লার্নিংয়ে পড়াশোনা।
5
8
যদিও ২০০৪ সালে লোকসভা নির্বাচনের সময় শিক্ষাগত যোগ্যতা নিয়ে অন্য তথ্য দিয়েছিলেন স্মৃতি। নির্বাচনী হলফনামায় জানিয়েছিলেন, ১৯৯৬ সালে দিল্লি ইউনিভার্সিটি থেকে বি.এ ডিগ্রি অর্জন করেছেন।
6
8
কিন্তু নির্বাচনী হলফনামায় ২০১১ সালে রাজ্যসভা নির্বাচনের সময় এবং ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় দিল্লি ইউনিভার্সিটির স্কুল অফ ওপেন লার্নিং থেকে বি.কম পাশের উল্লেখ করেছিলেন তিনি। যদিও ২০১৯ সালে স্মৃতি জানিয়েছিলেন, বি.কম-এর তিন বছরের ডিগ্রি তিনি শেষ করতে পারেননি।
7
8
হিন্দি ধারবাহিকে চুটিয়ে অভিনয়ের পরেই রাজনীতিতে পথচলা শুরু। বিজেপির মহিলা মোর্চার প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন স্মৃতি।
8
8
২০১১ সালে রাজ্যসভার সদস্য হিসেবে সংসদে পা রাখেন তিনি। নরেন্দ্র মোদির সরকারে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালে আমেঠিতে লোকসভা নির্বাচনে লড়েছিলেন। নিতীন নবীনের হাত ধরে আবারও সর্বভারতীয় টিমে প্রত্যাবর্তন স্মৃতির।