গত মরশুমে ইস্টবেঙ্গলের রক্ষণভাগের স্তম্ভ কেভিন সিবিয়ে এই মরশুমে চলে গিয়েছেন ইন্দোনেশিয়ার ক্লাবে। ভযঙ্করা এফসিতে যোগ দিয়েছেন কেভিন। ভয়ঙ্করার কোচ হয়ে ইন্দোনেশিয়ায় গিয়েছেন প্রাক্তন লাল-হলুদের কোচ অস্কার ব্রুজোঁ।
3
8
নাচোর পরিবর্ত খুঁজছে ইস্টবেঙ্গল। খবর এমনটাই।
4
8
কিন্তু মরশুমের শুরুতে স্লাভকো ড্যামজানোভিচকে দলে নেওয়ার জন্য চর্চা হয়েছিল বলে সূত্রের খবর।
5
8
ড্যামজানোভিচ অতীতে খেলে গিয়েছেন কলকাতায়। আইএসএলে খেলার অভিজ্ঞতা ছিল তাঁর। কিন্তু ড্যামজানোভিচকে না নিয়ে নাচোকে নেওয়া হল।
6
8
অতীতে এটিকে মোহনবাগান, বেঙ্গালুরুতে খেলেছেন ড্যামজানোভিচ।
7
8
ডার্বিতে গোলও ছিল ড্যামজানোভিচের। ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি আইএসএল ডার্বিতে এটিকে মোহনবাগান ২-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে। স্লাভকো ড্যামজানোভিচ খেলার ৬৮ মিনিটে গোল করেছিলেন। ৯০ মিনিটে পেত্রাতোস দ্বিতীয় গোলটি করেছিলেন।
8
8
সেই ড্যামজানোভিচকে ইস্টবেঙ্গলে আনার জন্য চর্চা হয়েছিল। কিন্তু নাচোকে আনা হল। সেই নাচো শুরুতেই কিন্তু ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলে দিলেন। নাচোর বদলি কে সেটাই এখন দেখার।