সেপ্টেম্বরে ভাগ্যবদল! সাফল্য অর্থ আর উন্নতিতে কয়েকটি রাশির জীবনে বড় চমক! একটাই সতর্কতা, কী বলছে ট্যারো কার্ড?
- 1
- 26
ট্যারো কার্ড রিডিং অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৬-এ একাধিক রাশির জীবনে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নিজেকে নতুন করে বোঝা, মানসিক নিরাময়, ভারসাম্য বজায় রাখা এবং নিজের অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস রাখার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।
- 2
- 26
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের নতুন সুযোগকে গ্রহণ করার সময় এই মাস। একইসঙ্গে উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখাও গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বর ২০২৬-এ ১২ রাশির জন্য কোন কোন ট্যারো কার্ড কী বার্তা দিচ্ছে।
- 3
- 26
মেষ: মেষ রাশির জন্য সেপ্টেম্বর আশাবাদ, আর্থিক স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাসের বার্তা নিয়ে আসছে। দ্য স্টার কার্ড ইঙ্গিত দিচ্ছে, হারিয়ে যাওয়া বিশ্বাস আবার ফিরে পেতে পারেন। এতদিনের পরিশ্রম ঠিক পথে যাচ্ছে কি না, তা নিয়ে যদি মনে প্রশ্ন থাকে, তাহলে এই মাসে নিজের লক্ষ্যর দিকে নতুন করে তাকানোর সুযোগ আসবে।কিং অব পেন্টাকেলস আর্থিক দিক এবং কর্মক্ষেত্রে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।
- 4
- 26
অর্থনৈতিক পরিকল্পনা আরও গুছিয়ে নেওয়া, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা এবং দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করলে প্রশংসা বা স্বীকৃতিও মিলতে পারে।এর সঙ্গে কুইন অফ ওয়ান্ডস আত্মবিশ্বাস ও নেতৃত্বের শক্তি বাড়াবে। নিজের আইডিয়া প্রকাশ করা কিংবা নতুন দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে না আসাই ভাল।বার্তা: স্বপ্ন দেখুন, তবে সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য শক্ত ভিত তৈরি করুন।
- 5
- 26
বৃষ: বৃষ রাশির জন্য সেপ্টেম্বর হতে পারে সিদ্ধান্ত, সমাপ্তি এবং দ্রুত অগ্রগতির মাস। কিং অফ সর্ডস বলছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের বদলে যুক্তিকে গুরুত্ব দিন। চাকরি, ব্যবসা কিংবা ব্যক্তিগত কোনও সিদ্ধান্ত, সব ক্ষেত্রেই পরিষ্কার চিন্তাভাবনা আপনার জন্য শুভ৷
- 6
- 26
দ্য ওয়ার্ল্ড কার্ড ইঙ্গিত করছে, দীর্ঘদিন ধরে চলা কোনও কাজ বা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবার শেষের দিকে পৌঁছতে পারে। সেই সমাপ্তিই আবার নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে।এইট অফ ওয়ান্ডস পরিস্থিতির গতি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। গুরুত্বপূর্ণ খবর, মেসেজ, ভ্রমণ কিংবা কাজের নতুন সুযোগ দ্রুত সামনে আসতে পারে। তাই সুযোগ এলে অযথা দেরি না করাই ভাল।
- 7
- 26
মিথুন: মিথুনের সেপ্টেম্বর শুরু হতে পারে কিছুটা আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে। ফোর অফ কাপস বলছে, কোনও কিছু নিয়ে একঘেয়েমি, অস্থিরতা বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। নিজের জীবনে আসলে কী চাইছেন, তা বোঝার জন্য এই সময়টাকে কাজে লাগানো দরকার।
- 8
- 26
এরপর পরিস্থিতি বদলাতে পারে এস অফ কাপস-এর প্রভাবে। নতুন সম্পর্ক, ভালবাসা, আবেগের নতুন সূচনা কিংবা কোনও সৃজনশীল কাজ আপনাকে নতুন করে আনন্দ দিতে পারে। পেজ অফ ওয়ান্ডস আবার নতুন কিছু শেখা, নতুন পরিকল্পনা কিংবা নতুন কোনও কাজ শুরু করার উৎসাহ দেবে। অতিরিক্ত চিন্তা না করে নিজের আগ্রহকে অনুসরণ করাই এই মাসে লাভজনক হতে পারে।
- 9
- 26
কর্কট: কর্কটের জন্য সেপ্টেম্বরের মূল বার্তা হল—নতুন শুরু, কিন্তু ধৈর্য ধরা প্রয়োজন। দ্য ফুল ইঙ্গিত করছে, জীবনের কোনও ক্ষেত্রে নতুন পথ খুলতে পারে। সেটি চাকরি, সম্পর্ক, ব্যক্তিগত সিদ্ধান্ত বা অন্য কোনও গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে।
- 10
- 26
কিন্তু টু অফ সর্ডস বলছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা তৈরি হতে পারে। হয়তো সামনে দু’টি রাস্তা থাকবে এবং কোনটি বেছে নেবেন তা নিয়ে মন দোলাচলে থাকবে।সেভেন অফ পেন্টাকেলস বলছে, এতদিন যা তৈরি করেছেন, সেটি আদৌ সঠিক পথে এগোচ্ছে কি না, তা খতিয়ে দেখুন। প্রয়োজনে পরিকল্পনায় পরিবর্তন আনুন।
- 11
- 26
সিংহ: সিংহের সেপ্টেম্বর আবেগ, নতুন অভিজ্ঞতা এবং প্রতিযোগিতার মিশ্রণ নিয়ে আসতে পারে। পেজ অফ কাপস নতুন কোনও আবেগঘন যোগাযোগ, সম্পর্ক কিংবা সৃজনশীল ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
- 12
- 26
দ্য ফুল বলছে, কোনও নতুন কাজ বা পরিকল্পনায় ঝুঁকি নেওয়ার ইচ্ছা বাড়বে।তবে ফাইভ অফ ওয়ান্ডস সতর্ক করছে প্রতিযোগিতা ও মতবিরোধের বিষয়ে। কর্মক্ষেত্র বা কোনও গ্রুপে মতের অমিল হতে পারে। প্রতিটি বিষয়ে নিজেকে প্রমাণ করতে গিয়ে অপ্রয়োজনীয় সংঘাতে জড়ানো ঠিক হবে না।
- 13
- 26
কন্যা: কন্যার সেপ্টেম্বর মূলত সম্পর্ক, আবেগ এবং পুরনো স্মৃতি ঘিরে আবর্তিত হতে পারে। সিক্স অফ কাপস-এর প্রভাবে অতীতের কোনও মানুষ বা ঘটনা আবার মনে পড়তে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগও হতে পারে।
- 14
- 26
কিং অফ কাপস বলছে, আবেগের বশে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন।এরপর থ্রি অফ কাপস আনন্দ, বন্ধুত্ব, উদযাপন এবং কাছের মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর ইঙ্গিত দিচ্ছে। সামাজিক যোগাযোগ বাড়তে পারে এবং প্রিয়জনদের কাছ থেকে মানসিক সমর্থন পেতে পারেন।
- 15
- 26
তুলা: তুলার জন্য সেপ্টেম্বর বেশ ইতিবাচক। এস অফ ওয়ান্ডস নতুন উদ্যম ও নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে। সিক্স অফ পেন্টাকেলস মনে করিয়ে দিচ্ছে, দেওয়া এবং নেওয়ার মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন।
- 16
- 26
আপনি যেমন অন্যকে সাহায্য করবেন, প্রয়োজন হলে অন্যের সাহায্য গ্রহণ করতেও দ্বিধা করবেন না। দ্য এমপ্রেস সৃজনশীলতা এবং সমৃদ্ধির প্রতীক৷ আপনি যে কাজ বা সম্পর্ককে যত্ন দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেটি তত ভালভাবে বিকশিত হতে পারে।
- 17
- 26
বৃশ্চিক: বৃশ্চিকের সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ফাইভ অফ কাপস অতীতের কোনও দুঃখ, হতাশা বা না-পাওয়া নিয়ে মন খারাপের ইঙ্গিত দিচ্ছে। তবে শুধু হারানো জিনিসের দিকে তাকিয়ে না থেকে জীবনে এখনও কী কী সুযোগ রয়েছে, সেটিও দেখতে হবে।
- 18
- 26
কিং অফ কাপস জানাচ্ছে, কঠিন পরিস্থিতিতেও শান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড হল ডেথ। নামটি শুনে ভয় পাওয়ার কারণ নেই। ট্যারোতে এই কার্ড সাধারণত মৃত্যু নয়, বরং একটি অধ্যায়ের সমাপ্তি, পরিবর্তন এবং নতুন শুরুর প্রতীক। যে বিষয়টি আর আপনার জীবনে প্রয়োজনীয় নয়, সেটিকে ছেড়ে দেওয়ার সময় আসতে পারে।
- 19
- 26
ধনু: ধনুর জন্য সেপ্টেম্বরের তিনটি প্রধান বিষয়, দান, আত্মবিশ্বাস এবং আবেগের ভারসাম্য। সিক্স অফ পেন্টাকেলস বলছে, সবসময় শুধু দিয়ে যাওয়ার বদলে প্রয়োজন হলে সাহায্য গ্রহণ করাও জরুরি। কুইন অফ ওয়ান্ডস আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা বাড়াবে।
- 20
- 26
নিজের মতামত প্রকাশ করা, নতুন উদ্যোগ নেওয়া এবং অন্যকে অনুপ্রাণিত করার ক্ষমতা বাড়তে পারে।কুইন অফ কাপস জানাচ্ছে, আত্মবিশ্বাসের পাশাপাশি সহানুভূতিও প্রয়োজন। নিজের এবং অন্যের অনুভূতি বুঝে সিদ্ধান্ত নিলে সম্পর্ক আরও গভীর হতে পারে।
- 21
- 26
মকর: মকরের জন্য সেপ্টেম্বরের শুরুতে কিছু মতবিরোধ বা উত্তেজনা তৈরি হতে পারে। ফাইভ অফ সর্ডস বলছে, সব লড়াইয়ে জেতার চেষ্টা না করে কোন বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ, তা বুঝে এগোন।কর্মক্ষেত্র কিংবা ব্যক্তিগত জীবনে কোনও বিতর্ক তৈরি হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে দীর্ঘমেয়াদি ফলাফল নিয়ে ভাবুন।
- 22
- 26
সিক্স অফ পেন্টাকেলস সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের মাধ্যমে পরিস্থিতি সামলানোর ইঙ্গিত দিচ্ছে। আর দ্য এমপ্রেস শেষ পর্যন্ত উন্নতি, সৃজনশীলতা ও সমৃদ্ধির সম্ভাবনা দেখাচ্ছে।বার্তা: অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে নিজের শক্তি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন।
- 23
- 26
কুম্ভ: পরিকল্পনা করে এগোন, তবে নিজেকে একা করে ফেলবেন না। সেভেন অফ সর্ডস সবসময় প্রতারণা বোঝায় না। এই ক্ষেত্রে এটি পরিস্থিতি বুঝে কৌশলগতভাবে এগোনো এবং নিজের পরিকল্পনা প্রকাশের আগে সতর্ক থাকার ইঙ্গিত দিতে পারে।
- 24
- 26
থ্রি অফ কাপস বন্ধু, সহকর্মী এবং কাছের মানুষের সমর্থনের কথা বলছে। সামাজিক যোগাযোগও বাড়তে পারে। এর সঙ্গে সিক্স অফ পেন্টাকেলস পারস্পরিক সহযোগিতার গুরুত্ব মনে করিয়ে দিচ্ছে। আপনি অন্যকে যতটা দেবেন, সম্পর্কেও ততটাই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন।
- 25
- 26
মীন: মীনের জন্য সেপ্টেম্বর অত্যন্ত শুভ৷ পেজ অফ ওয়ান্ডস নতুন কৌতূহল, সৃজনশীলতা এবং নতুন কিছু করার আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। নতুন কোনও কাজ শেখা, প্রজেক্ট শুরু করা কিংবা নিজের কমফর্ট জোন-এর বাইরে যাওয়ার ইচ্ছা তৈরি হতে পারে।
- 26
- 26















