চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। চলতি আর্থিক বছরে প্রায় ১২ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
2
11
একইসঙ্গে দেশজুড়ে নিজেদের শাখার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করেছে ব্যাঙ্কটি। চলতি অর্থবর্ষে নেট হিসেবে প্রায় ২০০ থেকে ২৫০টি নতুন শাখা খোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান সি এস শেট্টি।
3
11
এক সাক্ষাৎকারে এসবিআই চেয়ারম্যান জানান, চলতি বছরে ক্লারিক্যাল এবং অফিসার—দুই ক্যাডার মিলিয়ে প্রায় ১১ হাজার থেকে ১২ হাজার কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে।
4
11
অবসর গ্রহণের সংখ্যা এবং ব্যাঙ্কের নতুন প্রয়োজনের উপর ভিত্তি করে এই সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে। তবে অর্থবর্ষের শেষে প্রায় ১২ হাজার নিয়োগ সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
5
11
গত অর্থবর্ষে এসবিআই-তে নিয়োগের সংখ্যা ছিল আরও বেশি। ২০২৫-২৬ অর্থবর্ষে মোট ২৫,৬৩৩ জনকে নিয়োগ করেছিল দেশের বৃহত্তম ঋণদাতা ব্যাঙ্ক।
6
11
এর মধ্যে ৪,৬৪০ জন অফিসার, ১৯,৩৪০ জন অ্যাসোসিয়েট এবং ১,৬৫৩ জন চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। ওই বছর ব্যাঙ্কটি প্রায় ১,৫০০ জন স্পেশালিস্ট আইটি অফিসারও নিয়োগ করেছিল। তবে চলতি বছরে আইটি বিভাগে এত বড় নিয়োগের প্রয়োজন নেই বলে জানিয়েছেন চেয়ারম্যান।
7
11
মার্চ ২০২৬-এর হিসাব অনুযায়ী, এসবিআই-তে কর্মীর সংখ্যা ২.৪৫ লক্ষেরও বেশি। ফলে দেশের অন্যতম বৃহৎ নিয়োগদাতা সংস্থা হিসেবেও এসবিআই-র গুরুত্ব যথেষ্ট। নতুন নিয়োগের ফলে ব্যাঙ্কের বিভিন্ন বিভাগে কর্মীর ঘাটতি মেটানোর পাশাপাশি পরিষেবার পরিধিও বাড়বে বলে মনে করা হচ্ছে।
8
11
শুধু কর্মী নিয়োগ নয়, শাখা সম্প্রসারণেও জোর দিচ্ছে এসবিআই। চেয়ারম্যানের কথায়, ব্যাঙ্কের ইতিমধ্যেই বিশাল শাখা নেটওয়ার্ক রয়েছে।
9
11
তবুও নতুন আবাসন এলাকা, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ জেলা এবং বিভিন্ন এলাকায় এখনও এমন জায়গা রয়েছে যেখানে এসবিআই-এর উপস্থিতি আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
10
11
তবে একইসঙ্গে কিছু শাখার পুনর্বিন্যাসও করা হবে। সব মিলিয়ে প্রতি বছর নেট হিসেবে প্রায় ২০০ থেকে ২৫০টি শাখা বাড়তে পারে বলে জানিয়েছেন এসবিআই চেয়ারম্যান।
11
11
এর আগে এসবিআই এবং তাদের বিদেশি অংশীদারে প্রায় ১০ শতাংশ অংশীদারি কমিয়েছিল। সেই শেয়ার বিক্রি থেকে প্রায় ১১,৬৭৫ কোটি টাকা সংগ্রহ হয়েছিল। তবে আপাতত অন্য কোনও সহযোগী সংস্থায় অংশীদারি বিক্রির পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন এসবিআই চেয়ারম্যান।