সম্প্রতি মুক্তি পেয়েছে 'পতি পত্নী অউর ওহ দো' ছবিটা। এই ছবিতে অভিনয় করেছেন সারা আলি খান, আয়ুষ্মান খুরানা এবং রাকুল প্রীত সিং। গত ১৫ মে বড়পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি।
2
8
কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে সম্পর্কে প্রতারণা নিয়ে কথা হচ্ছিল। এর কয়েক মাস আগে কাজল এবং টুইঙ্কেল খান্নাও তাঁদের একটি শো-তে এই প্রতারণা করা নিয়ে কথা বলেছিলেন, যা নিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চা হয়েছিল।
3
8
সাক্ষাৎকারে সারা আলি খান বলেন, কেউ যদি একবারও সম্পর্কে ধোঁকা দিয়ে থাকে, তবে সে একজন প্রতারক। ভবিষ্যতে সে এই কাজ আর না করলেও তার পরিচয় বদলায় না।
4
8
সারা বলেন, “আমি বিশ্বাস করি যে একবার প্রতারণা করেছে, সে সব সময়ই প্রতারকই থাকে। কারণ সে তো ধোঁকা দিয়েছে, তাই না?"
5
8
তবে সারা নিজের অবস্থানে অনড় থেকে পরিষ্কার করে বলেন, ওই মানুষটি যে আবারও ধোঁকা দেবেই, এমন কোনও কথা নেই। কিন্তু একবার 'প্রতারক' তকমা লেগে গেলে তা আর মুছে ফেলা যায় না।
6
8
তিনি আরও বলেন, “আপনার গায়ে প্রতারকের তকমা লেগে গিয়েছে এবং সেটা আর বদলানো যাবে না। কেউ প্রতারক হলে সে আবারও ধোঁকা দিতে পারে, আবার নাও দিতে পারে।"
7
8
সারার কথায়, "কিন্তু একবার ধোঁকা দেওয়ার পর আপনি আর বুক ফুলিয়ে বলতে পারবেন না যে, আমি এসবের ঊর্ধ্বে, আমি জীবনে আর কখনও এমন কাজ করব না। আপনি একজন প্রতারক, তবে আপনি হয়তো আর কখনও এমনটা করবেন না। সেটা আলাদা বিষয়। আমি বলছি না যে সে আবারও ধোঁকা দেবে, কিন্তু একবার এই তকমা পেয়ে গেলে তা আর মোছা যায় না।"
8
8
প্রসঙ্গত, 'পতি পত্নী অউর ওহ দো' ছবিতে সারা, আয়ুষ্মান এবং রাকুল ছাড়াও অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি। এই ছবিটি মূলত ২০১৯ সালের কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে এবং ভূমি পেদনেকরের 'পতি পত্নী অউর ওহ' ছবির সিক্যুয়েল।