ভারতের উপকূলে পাওয়া এক বিষধর সামুদ্রিক সাপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এল সাম্প্রতিক এক গবেষণায়। বাইরে থেকে এক মনে হলেও জিনগত বিশ্লেষণের পর দেখা গিয়েছে, একই নামে পরিচিত সামুদ্রিক সাপের মধ্যে লুকিয়ে থাকতে পারে একাধিক ভিন্ন প্রজাতি।
2
12
বাঙালি গবেষক অন্বেষণ পাত্রর নেতৃত্বে হয় এই গবেষণা। ভারতীয় সাপের জিনের সঙ্গে বিভিন্ন দেশের সাপ বা 'জিনব্যাঙ্ক'-এর তথ্যের তুলনা করা হয়েছে।
3
12
গবেষণায় মূলত ৫ প্রজাতির সামুদ্রিক সাপের জিনগত বৈশিষ্ট্য খতিয়ে দেখা হয়। হাইড্রোফিস কার্টাস (শর্ট সি স্নেক): ভারতের সাপের সঙ্গে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাপের স্পষ্ট জিনগত পার্থক্য পাওয়া গিয়েছে।
4
12
হাইড্রোফিস সিস্টোসাস: দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রের সাপের আলাদা জিনগোষ্ঠীর ইঙ্গিত মিলেছে।
5
12
হাইড্রোফিস সায়ানোসিঙ্কটাস: ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইরানের সাপের জিনগত বৈশিষ্ট্য, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার সাপের থেকে আলাদা।
6
12
হাইড্রোফিস সেরুলেসেন্স: এক্ষেত্রেও ইন্দোনেশিয়া এবং পশ্চিমবঙ্গ-থাইল্যান্ড উপকূলে দু’টি পৃথক জিনগোষ্ঠীর উপস্থিতি পাওয়া গিয়েছে।
7
12
হাইড্রোফিন্স প্লাটুরাস (ইয়েলো বেলিড সি স্নেক): এটি ব্যতিক্রম।
8
12
সম্প্রতি দিঘায় দেখতে পাওয়া অত্যন্ত বিষধর সাপের জিনের মিল রয়েছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ইরানের সাপের সঙ্গে। সমুদ্রস্রোতে ভেসে বহুদূর ছড়িয়ে পড়ার ক্ষমতার জন্যই জিনের এই মিল বলে বিশেষজ্ঞদের অনুমান।
9
12
তবে এখনই এদের নতুন প্রজাতি হিসেবে ঘোষণা করছেন না গবেষকরা। অন্বেষণের মতে, দীর্ঘদিনের ভৌগোলিক দূরত্ব এবং এক অঞ্চলের সাপের সঙ্গে অন্য অঞ্চলের প্রজনন না হওয়ার ফলেও এই বিভাজন তৈরি হতে পারে। আরও নমুনা পরীক্ষার পরেই মিলবে চূড়ান্ত স্বীকৃতি।
10
12
দিঘার সৈকতে ইয়েলো বেলিড সি স্নেক ভেসে আসায় পর্যটক ও প্রশাসনের মধ্যে চরম আতঙ্ক ছড়ায়। এর ওপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গ ও ওড়িশার ১৫টি মৎস্যবন্দরে সমীক্ষা চালান গবেষকরা। প্রায় ২,৩০১ জন মৎস্যজীবীর সঙ্গে কথা বলে দেখা যায়, ২০১২ সাল থেকে সামুদ্রিক সাপের দংশনের ১৬৬টি ঘটনা ঘটেছে।
11
12
যার মধ্যে মৃত্যু হয়েছে ৫৫.৪ শতাংশের, সুস্থ হয়েছেন ৪১ শতাংশ এবং ২.৪ শতাংশ মানুষ চিরতরে পঙ্গু হয়েছেন।
12
12
এই গবেষণা ভবিষ্যতে সাপের বিবর্তন বোঝা এবং বিশেষ করে আঞ্চলিক বিষের সঠিক প্রতিষেধক বা 'অ্যান্টিভেনম' তৈরির ক্ষেত্রে এক বিরাট ভূমিকা নিতে চলেছে।