টোকিওর ভ্যাপসা গরম থেকে বাঁচতে প্রতি গ্রীষ্মেই পর্যটকরা ভিড় জমান শান্ত পাহাড়ি শহর করুইজাওয়ায়। কিন্তু ইদানীং সেই স্বস্তির শহরেই তৈরী হয়েছে ভালুকের আতঙ্ক।
2
8
জানা গিয়েছে, জুনের পর থেকেই খাবারের খোঁজে পাহাড় ছেড়ে লোকালয়ে নামছে ভালুকের দল। ফলে প্রকৃতির কোলে ছুটি কাটানো পর্যটকদের সুরক্ষা এখন কার্যত অনিশ্চিত।
3
8
গত বছর জাপানে ভালুকের হানায় আক্রান্ত হয়েছেন ২৩০ জনেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ১৩ জন। দেশটির ইতিহাসে এটাই এখনও পর্যন্ত সর্ব্বোচ্চ।
4
8
আবহাওয়া বদলের কারণে পাহাড়ে ফলমূল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর অভাব দেখা দেওয়ায় পেটের তাগিদেই গ্রামে ঢুকে পড়েছে এই বুনো প্রাণীগুলি।
5
8
পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম পদক্ষেপ করেছে টোকিও প্রশাসন। গত কয়েক মাসে ফাঁদ পেতে ও গুলি করে প্রায় ১৪ হাজার ভালুক মারা হয়েছে, যার বড় অংশই বিরল প্রজাতির ‘এশীয় কালো ভালুক’।
6
8
পরিবেশবিদরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন। তাঁদের আশঙ্কা, এইভাবে নির্বিচারে পশু হত্যা চলতে থাকলে জাপান থেকে এই বিশেষ প্রজাতির ভালুক পাকাপাকিভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে।
7
8
তবে গবেষকদের একাংশের মতে, মধ্য জাপানে ভালুকের বংশবৃদ্ধি বেশ দ্রুত ঘটছে। ফলে সঠিক পরিকল্পনা ছাড়া এই সমস্যার সমাধান অধরাই থেকে যাবে।
8
8
একদিকে রয়েছে পর্যটকদের সুরক্ষা আর অন্যদিকে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী বাঁচানো- দুইয়ের মাঝে দাঁড়িয়ে এখন কঠিন চ্যালেঞ্জের মুখে সূর্যোদয়ের দেশ।