রেশন ব্যবস্থা নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। সাধারণ চাল-গমের বাইরে গিয়ে রেশন দোকানগুলি থেকেই যাতে আমজনতা দৈনন্দিন জীবনের নানা দরকারি জিনিস কিনতে পারেন, সেই প্রস্তুতি শুরু হয়েছে।
2
10
সরকারি সূত্রের খবর, রেশন দোকানগুলিকে 'ন্যায্য মূল্যের বিক্রিবাটা কেন্দ্র' হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য কৃষি বিপণন সংস্থা 'ন্যাফেড'-এর মাধ্যমে রেশন দোকানে নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
3
10
বর্তমানে রেশন ব্যবস্থার মাধ্যমে খুব কম দামে খাদ্যশস্য পেয়ে থাকেন সাধারণ মানুষ। কিন্তু নরেন্দ্র মোদি সরকার চাইছে, একই ছাদের তলায় খাদ্যশস্যের পাশাপাশি বাকি সব দরকারি জিনিসও ন্যায্য দামে পেয়ে যান ক্রেতারা।
4
10
এই লক্ষ্যেই ন্যাফেড-এর সঙ্গে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের একটি দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
5
10
চুক্তি অনুযায়ী, খাদ্যশস্য সরবরাহের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার চাহিদাও মেটাবে এই দোকানগুলি।
6
10
ডিলার্স সংগঠনের সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, দেশের প্রায় ৩ লক্ষ ৩৮ হাজারেরও বেশি রেশন দোকানকে এই নতুন ব্যবস্থার আওতায় আনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
7
10
ন্যাফেড-এর সঙ্গে সরাসরি মেলবন্ধন রেখেই রেশন দোকানগুলি থেকে পণ্য বিক্রি করা হবে।
8
10
সংগঠনের নেতৃত্বের দাবি, এই ব্যবস্থা চালু হলে দেশের প্রত্যন্ত এলাকা ও গ্রামের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন।
9
10
চাল-গমের পাশাপাশি প্রয়োজনীয় সব জিনিস সামান্য খরচে হাতের কাছে মেলায়, খোলা বাজার বা অন্যান্য দোকান থেকে বেশি দামে কেনাকাটার ঝক্কি কমবে।
10
10
এতে সাধারণ ও নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন সংসারের খরচের চাপ অনেকটাই হালকা হবে বলে মনে করা হচ্ছে।