রেশন কার্ড দেশের কোটি কোটি জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। এর মাধ্যমে সাধারণ মানুষ সরকার নির্ধারিত কম দামে বা বিনামূল্যে চাল, গম এবং অন্যান্য খাদ্যসামগ্রী পেয়ে থাকেন।
2
10
সম্প্রতি সরকার রেশন কার্ডধারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। সেটি হল ই-ওয়াইসি সম্পূর্ণ করা। নির্দিষ্ট সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করলে ভবিষ্যতে রেশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
3
10
অনেকে এখনও জানেন না ই-কেওয়াইসি কী এবং কেন এটি এত জরুরি। সহজ ভাষায় বলতে গেলে, ই-কেওয়াইসি হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রেশন কার্ডধারীর পরিচয় আধার কার্ডের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়। ফলে সরকার নিশ্চিত হতে পারে যে প্রকৃত সুবিধাভোগীরাই রেশনের সুবিধা পাচ্ছেন।
4
10
সরকারের দাবি, দীর্ঘদিন ধরে অনেক ভুয়ো বা ডুপ্লিকেট রেশন কার্ড ব্যবহারের অভিযোগ পাওয়া গিয়েছে। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির নামেও রেশন তোলা হয়েছে। আবার কোথাও একই ব্যক্তি একাধিক রেশন কার্ড ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এই ধরনের অনিয়ম বন্ধ করতেই ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হচ্ছে।
5
10
ই-কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য সাধারণত আধার কার্ডের প্রয়োজন হয়। অনেক জায়গায় রেশন দোকানে গিয়ে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে এই কাজ করা যায়। আবার কিছু রাজ্যে অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমেও ই-কেওয়াইসি
করার সুবিধা দেওয়া হয়েছে। তবে নিয়ম রাজ্যভেদে কিছুটা আলাদা হতে পারে।
6
10
যাঁদের রেশন কার্ডে পরিবারের একাধিক সদস্যের নাম রয়েছে, তাঁদের প্রত্যেকের ই-কেওয়াইসি করানো প্রয়োজন হতে পারে। তাই শুধু পরিবারের প্রধান সদস্যের ই-কেওয়াইসি করালেই হবে না, পরিবারের অন্য সদস্যদের তথ্যও যাচাই করে নেওয়া জরুরি।
7
10
ই-কেওয়াইসি করার সময় যদি দেখা যায় কারও নাম, বয়স, ঠিকানা বা অন্য কোনও তথ্য ভুল রয়েছে, তাহলে সেই তথ্য সংশোধনের সুযোগও পাওয়া যায়। ফলে ভবিষ্যতে রেশন সংক্রান্ত কোনও সমস্যা হওয়ার আশঙ্কা কমে যায়।
8
10
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নির্ধারিত সময়ের মধ্যেই ই-কেওয়াইসি না করলে রেশন সুবিধা বন্ধ হয়ে যেতে পারে বা সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব এই কাজ সম্পন্ন করা উচিত।
9
10
যদি e-KYC করতে কোনও সমস্যা হয়, তাহলে স্থানীয় রেশন অফিস, খাদ্য ও সরবরাহ দফতর অথবা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারের (সিএসসি) সাহায্য নেওয়া যেতে পারে। সেখানে কর্মীরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সাহায্য করবেন।
10
10
সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া এবং জালিয়াতি রোধ করা। তাই আপনার বা পরিবারের কারও রেশন কার্ডের ই-কেওয়াইসি এখনও বাকি থাকলে দ্রুত তা সম্পূর্ণ করুন। সামান্য এই কাজটি ভবিষ্যতে আপনার রেশন সুবিধা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।