'ছাত্রোঁ কি গুঞ্জ', পুণেতে শনিবার সেই মঞ্চেই বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে তাঁর বক্তব্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।
2
7
তবে সেদিন বক্তব্য শেষে একটি ঘটনাও ঘটে, সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
3
7
তবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, এক তরুণী বক্তব্য শেষে আচমকা মঞ্চের উপর উঠে জড়িয়ে ধরে চুম্বন করেন রাহুলকে।
4
7
তার আগেই ওই তরুণীকে রাহুলের সঙ্গে সেলফি তুলতেও দেখা গিয়েছে। ঠিক তার পরের মুহূর্তেই ওই কাণ্ড ঘটান তিনি।
5
7
যদিও চুম্বন কাণ্ডের পর, রাহুলকে হেসেই ওই তরুণীর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। পুণের এআইএসএসএমএস কলেজের মাঠ শনিবারের সন্ধেতে রাহুলের ওই সমাবেশ ছিল। সেখানেই দৈনন্দিন জীবনে মহিলাদের কী চোখে দেখে পুরুষতান্ত্রিক সমাজ, তা মেয়েদের মুখেই উঠে আসে।
6
7
মঞ্চ থেকে রাহুল গান্ধী সরাসরি কথা বললেন পড়ুয়াদের সঙ্গে। তাঁদের সমস্যার কথা শোনেন। শোনান দেশবাসীকেও।
7
7
বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের বাধার মুখে পড়তে হয়, হেনস্থা, ধর্ষণ, শ্লীলতাহানির মুখে পড়তে হয়, তা শোনেন ভুক্তভোগীদের মুখেই। একইসঙ্গে রাহুল বলেন, নারীরাই ভারতের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ।