পুজোর আগে রাজ্যের একাধিক কর্মী-গোষ্ঠীর জন্য আর্থিক সুবিধা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক স্তরের প্যারা টিচারদের মাসিক ভাতা ৫,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। একই হারে ভাতা বাড়ছে শিক্ষাবন্ধু ও স্পেশাল এডুকেটরদের।
2
6
ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে পর্যায়ক্রমে ৫,০০০, ৭,০০০ এবং ১০,০০০ টাকা করে সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। প্রাথমিক স্তরে কর্মরত প্যারা টিচারের সংখ্যা প্রায় ২০,৩৪৩ জন বলে জানানো হয়েছে।
3
6
বন দফতরের কর্মীদের জন্যও ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে। ফরেস্ট গার্ডদের ভাতা ৫,০০০ টাকা করে বাড়ানো হয়েছে, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। বন সহায়ক দফতরের কর্মীদের ক্ষেত্রেও ২,০০০ টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এতে প্রায় ১,৫০০ জন কর্মী উপকৃত হবেন।
4
6
এছাড়াও এসএসকে-র সহায়ক ও অ্যাকাডেমিক সুপারভাইজারদের ভাতা ৫,০০০ টাকা করে বাড়ানোর কথা জানানো হয়েছে। নেতাজি সেবা কেন্দ্র চালু করা বিধায়কদের জন্য ৩০,০০০ টাকা দেওয়ার ঘোষণাও করা হয়েছে।
5
6
মুখ্যমন্ত্রীর দাবি, শিক্ষা দফতরের বাজেটে বঞ্চিত প্রায় ১৪টি কর্মী-গোষ্ঠীর দাবিকে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
6
6
এই খাতে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে প্রায় ৩৯০ কোটি টাকা।