প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, লাগবে না কোনও গ্যারেন্টার, কীভাবে পাবেন? জেনে নিন
নিজস্ব সংবাদদাতা
১৩ জুলাই ২০২৬ ১৩ : ২৫
শেয়ার করুন
1
14
নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু মূলধনের অভাবে পিছিয়ে যাচ্ছেন? এমন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতেই কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY)।
2
14
২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জামানত ছাড়াই ঋণ দেওয়া হয়, যাতে তাঁরা নতুন ব্যবসা শুরু করতে বা পুরনো ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।
3
14
এই প্রকল্পে ঋণ পাওয়ার জন্য কিছু বন্ধক রাখতে হয় না। কোনও গ্যারেন্টার লাগে না৷ আগে এই প্রকল্পে ঋণের পরিমাণ ১০ লক্ষ ছিল৷ এখন মানুষের সুবিধার্থে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়৷
4
14
কারা আবেদন করতে পারবেন? ভারতের নাগরিক, যাঁরা নিজস্ব ক্ষুদ্র ব্যবসা চালান বা নতুন ব্যবসা শুরু করতে চান, তাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
5
14
ব্যবসাটি হতে হবে মূলত অ-কৃষি (Non-farm) ক্ষেত্রের। যেমন—দোকান, উৎপাদন, পরিষেবা, ছোট শিল্প, পরিবহণ, খাদ্য প্রক্রিয়াকরণ, বিউটি পার্লার, টেলরিং, মেরামতির কাজ, হস্তশিল্প ইত্যাদি।
6
14
আবেদনকারীর বয়স সাধারণত ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হয়। মুদ্রা যোজনায় ঋণ চারটি ভাগে দেওয়া হয়।
7
14
শিশুদের ৫০ হাজার টাকা পর্যন্ত। কিশোর ৫০ হাজার টাকার বেশি থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত। তরুণদের ৫ লক্ষ টাকার বেশি থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। তরুণ প্লাস এক্ষেত্রে ১০ লক্ষ টাকার বেশি থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়৷
8
14
এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল, নির্দিষ্ট শর্ত পূরণ করলে ঋণের জন্য আলাদা জামানত (Collateral) দিতে হয় না।
9
14
ঋণের টাকা ব্যবসার যন্ত্রপাতি কেনা, দোকান সম্প্রসারণ, কাঁচামাল কেনা, বিপণন বা অন্যান্য ব্যবসায়িক কাজে ব্যবহার করা যায়। অনেক ক্ষেত্রে ঋণগ্রহীতাদের মুদ্রা কার্ডও দেওয়া হয়, যা ডেবিট কার্ডের মতো ব্যবহার করে ব্যবসার দৈনন্দিন খরচ মেটানো সম্ভব।
10
14
অনলাইনে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অফিসিয়াল ওয়েনসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে৷ অনলাইন স্ক্রিনিংয়ে আপনি যোগ্য বলে বিবেচিত হলে প্রয়োজন হয় কিছু নথির৷
11
14
আবেদনের সময় সাধারণত আধার কার্ড, ভোটার আইডি বা প্যান কার্ড, ঠিকানার প্রমাণ, আয়ের প্রমাণ, ব্যবসার পরিকল্পনার ছবি, পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হয়।
12
14
এই প্রকল্পের অধীনে বাণিজ্যিক ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলো (Small Finance Banks) থেকে সরাসরি ঋণ প্রদান করা হয়। মুদ্রা লোনের সুদের হার সাধারণত বছরে ৯ শতাংশ থেকে ১৫ শতাংশের মধ্যে ওঠানামা করে।
13
14
আর লোন পরিশোধ করার জন্য আবেদনকারীরা ৩ থেকে ৭ বছর পর্যন্ত লম্বা সময় পেয়ে থাকেন। তবে এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর হওয়া বাধ্যতামূলক।
14
14
যাঁরা স্বনির্ভর হয়ে নিজস্ব ব্যবসা গড়ে তুলতে চান, তাঁদের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়ক প্রকল্প। আবেদন করার আগে নিজের ব্যবসার পরিকল্পনা এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখলে ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হতে পারে।