পেট্রোল পাম্পের মালিকরা বোধহয় প্রতিদিন বস্তা বস্তা টাকা লাভ করছেন- সাধারণ মানুষের এমন ধারণা বেশ পুরনো। অনেকেই ভাবেন, লিটারপ্রতি ১০ থেকে ১২ টাকা বুঝি সোজাসুজি মালিকের পকেটে ঢোকে। কিন্তু বাস্তবের হিসেবটা সম্পূর্ণ আলাদা।
2
10
পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল (PPAC)-এর তথ্য অনু্যায়ী, তেল বিক্রি করে মালিকরা যা পান, তাকে ‘ডিলার কমিশন’ বলা হয়।
3
10
এটি একটি নির্দিষ্ট ফর্মুলার মাধ্যমে ঠিক হয়- যেখানে একটি স্থায়ী অঙ্কের টাকার পাশাপাশি তেলের মূল দামের একটি ছোট শতাংশ যোগ করা থাকে।
4
10
এক হাজার লিটার (১ কিলোলিটার) পেট্রোল বিক্রি করলে ডিলার পান নির্দিষ্ট ৩,১৪৪.০৩ টাকা এবং তেলের বিলিং মূল্যের ০.৮৭০ শতাংশ। অর্থাৎ, প্রতি লিটারে বাঁধাধরা কমিশন মাত্র ৩.১৪ টাকার মতো। দিনে ৫,০০০ লিটার পেট্রোল বিক্রি হলে কমিশন বাবদ প্রায় ১৫,৭২০ টাকা আসে।
5
10
এক হাজার লিটার ডিজেলে ডিলারের নির্দিষ্ট কমিশন ২,৩৩২.৫১ টাকা এবং বিলিং মূল্যের ০.২৬৬ শতাংশ। অর্থাৎ, লিটারপ্রতি স্থায়ী কমিশন মাত্র ২.৩৩ টাকা। প্রতিদিন ৫,০০০ লিটার ডিজেল বিক্রি হলে এই কমিশন দাঁড়ায় প্রায় ১১,৬৬২ টাকায়।
6
10
১০০ টাকার পেট্রোল ভরালে পাম্পের মালিকের ৪ টাকা পকেটে আসে- এমনটা ভাবলে ভুল হবে। মোট আয় থেকে ডিলারকে বিশাল অঙ্কের পরিচালন খরচ সামলাতে হয়।