বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ইরান যুদ্ধের আগের পর্যায়ে ফিরে এসেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৭২-৭৩ ডলারে নেমে আসে।
2
9
মার্কিন ক্রুডের দাম ৭০ ডলারের নীচে নেমে যায়। ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং সংঘাত চলাকালীন তেলের দামকে ব্যারেল প্রতি ১২০ ডলার পর্যন্ত উঠেছিল। সেখান থেকে অনেকটা নেমেছে তেলের দর।
3
9
পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেলের তথ্য অনুযায়ী, ভারতীয় অপরিশোধিত তেলের বাস্কেট (যা ভারতীয় শোধনাগারগুলির কেনা অপরিশোধিত তেলের গড় মূল্যকে প্রতিফলিত করে) ২৪ জুন ব্যারেল প্রতি ৭০.৭১ ডলারে দাঁড়িয়েছিল। এই মূল্যটি ছিল ২৭ ফেব্রুয়ারি রেকর্ড করা ৭১.১৭ ডলারের চেয়ে সামান্য কম।
4
9
কিন্তু দেশে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সময় রাষ্ট্রায়ত্ত্ব জ্বালানি সংস্থাগুলি উভয় জ্বালানির দাম লিটার প্রতি প্রায় ৭.৫০ টাকা বাড়িয়েছিল। সেই দর এখনও বহাল রয়েছে।
5
9
২৬ জুন নয়াদিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটার ১০২.১২ টাকা, কলকাতায় পেট্রলের দাম প্রতি লিটার ১১৩.৫১ টাকা, মুম্বইয়ে ১১১.২১ টাকা, চেন্নাইয়ে ১০৭.৭৬ টাকা রেকর্ড করা হয়েছে।
তথ্য অনুযায়ী, ভারতে পেট্রল ও ডিজেলের দাম অপরিশোধিত তেলের দাম ওঠানামার সঙ্গে সমানুপাতিকভাবে ওঠানামা করে না। চূড়ান্ত খুচরো মূল্য অতীতের লোকসান, কর, কোম্পানির মুনাফা এবং সরকারি হস্তক্ষেপের দ্বারাও প্রভাবিত হয়।