আগামী ১৬ আগস্ট থেকে রাজ্যে আয়ুষ্মান কার্ড বিলি করা হবে। ওই দিন আয়ুষ্মান দিবস পালন করবে রাজ্যের বিজেপি সরকার। সেই অনুষ্ঠান থেকেই স্বাস্থ্য প্রকল্পের কার্ড বিলি করা হবে।
2
9
কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে যাঁরা আবেদন করতে পারবেন না তাঁদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। এই প্রকল্পও চালু হতে চলেছে ১৬ আগস্টই। এই ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি।
3
9
স্বাস্থ্য ভবনে সাংবাদিক বৈঠক করে তিনি এই প্রকল্পে সুবিধা, যোগ্যতা, অনলাইন, অফলাইন আবেদনের নিয়ম ইত্যাদি নিয়ে একাধিক ঘোষণা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
4
9
শারদ্বত জানান, ১৬ আগস্ট থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা চালু হবে রাজ্যে। এই যোজনার কার্ড বিনামূল্যে দেবে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এর জন্য আধারভিত্তিক যাচাই বাধ্যতামূলক। প্রতিটি সদস্যের আলাদা বিনামূল্যে ডিজিটাল কার্ড ইস্যু করা হবে।
5
9
স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী গঠিত নির্দিষ্ট ক্যাম্প থেকে বা পোর্টালের মাধ্যমে ডিজিটাল যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে কার্ড সংগ্রহ করতে হবে। চিকিৎসার সময় নাম রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড ব্যবহার করতে হবে।
6
9
মন্ত্রী জানান, প্রত্যেকটি হাসপাতালে ইকেওয়াইসি করতে গেলে আধার কার্ডের নম্বর দিলেই বোঝা যাবে আপনি কোন যোজনার আওতায়। প্রত্যেক হাসপাতালে সেই সংক্রান্ত ফর্ম রাখা থাকবে, সেখানেই বোঝা যাবে কে কোন কার্ডের অন্তর্ভুক্ত।
7
9
আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা যাঁরা পাবেন না তাঁদের জন্যই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করা হবে। যোগ্য বিবেচিত হলেই তাঁদের এই প্রকল্পে আওতায় নিয়ে আসা হবে।
8
9
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অনলাইনেও শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। কোনও বহিরাগত এই প্রকল্পের সুবিধা পাক তা আমরা চাই না। সেই জন্যই ফিল্ড ভেরিফিকেশন করা হবে। আমাদের করের টাকায় অন্য দেশের কেউ চিকিৎসা পাবেন না।
9
9
তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অন্য রাজ্যে চিকিৎসার সুবিধা মিলত না। কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ডে অন্য রাজ্যেও চিকিৎসার সুবিধা মিলবে।