বুধের সোজা চালে জুলাইয়ে ওলটপালট হতে পারে জীবন! অসাবধান হলেই বড় বিপদে পড়বে এই ৫ রাশি
নিজস্ব সংবাদদাতা
২ জুলাই ২০২৬ ১৭ : ২৫
শেয়ার করুন
1
10
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও সোজা-উল্টো গতি অর্থাৎ মার্গি কিংবা বক্রী চলনে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। শীঘ্রই বুধের মার্গী দশায় পাঁচ রাশির জীবনে নেতিবাচক বদল আসতে চলেছে।
2
10
জ্যোতিষশাস্ত্র মতে, বুধ গ্রহ বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা, শিক্ষা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রতীক। যখন বুধ নিজের গতিপথ পরিবর্তন করে, তখন তার প্রভাব সব রাশির উপরই পড়ে।
3
10
আগামী ২৪ জুলাই রাতে বা আরও নির্দিষ্টভাবে ২৫ জুলাই ভোরবেলা আনুমানিক ভোর ৩টা ৫৪ মিনিটে বুধ সোজা পথে হাঁটতে শুরু করবে। বুধ তার নিজস্ব রাশি অর্থাৎ মিথুন রাশিতে সরাসরি বা সম্মুখমুখী গতি শুরু করবে।
4
10
জ্যোতিষীদের মতে, বুধের গতিপথ পরিবর্তনের ফলে কিছু মানুষের জীবনে ভুল বোঝাবুঝি, আর্থিক চাপ, কাজে বাধা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে।
5
10
বুধের এই মার্গী চলনে পাঁচ রাশির উপর অশুভ প্রভাব পড়বে। কাদের সতর্ক থাকতে হবে, জেনে নিন-
6
10
মেষ: তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। কথাবার্তায় সংযম না থাকলে সম্পর্কের অবনতি হতে পারে।
7
10
মিথুনঃ স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। কারও কথায় সহজে বিশ্বাস না করে নিজের বিচারবুদ্ধি ব্যবহার করুন। অযথা খরচ কমানোর চেষ্টা করুন।
8
10
কর্কট: খরচ বাড়তে পারে। বাজেট মেনে চলা জরুরি। গুরুত্বপূর্ণ নথিপত্র বা আইনি বিষয়ে অসাবধানতা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।
9
10
ধনু: ব্যবসায়িক অংশীদার বা জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। ছোট সমস্যা বড় আকার নেওয়ার আগেই আলোচনা করে সমাধানের চেষ্টা করুন।
10
10
কুম্ভ: প্রেমের সম্পর্ক বা ব্যক্তিগত জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। বড় আর্থিক ঝুঁকি নেওয়া বা বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভাল।