আর মাত্র ৩ দিন পরেই জুন মাস। পশ্চিম এশিয়ায় অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি।
2
15
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ক্ষতির হাত থেকে বাঁচাতে তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে কেন্দ্র।
3
15
গত ১ মে থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ৯৯৩ টাকা বেড়ে দিল্লিতে এর দাম দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ টাকা।
4
15
তবে, ১৪.২-কিলোগ্রামের ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। এই বিপুল দাম বৃদ্ধি বর্তমানে হোটেল, রেস্তরাঁ এবং ছোট ব্যবসার মালিকদের প্রভাবিত করছে।
5
15
নতুন মাস শুরু আগেই এলপিজি বুকিং ও ডেলিভারির নিয়মে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। অনেকেই আশঙ্কা করছেন যে, এলপিজি সিলিন্ডারের নতুন দর ১ জুন থেকে কার্যকর হতে পারে। কারণ তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম দিনে দাম পর্যালোচনা করে।
6
15
২০২৬ সালের ১ জুন থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিংয়ে বড় ধরনের পরিবর্তন হতে পারে। এছাড়াও একগুচ্ছ নিয়ম পরিবর্তিত হতে পারে, যা ভারতীয় পরিবারগুলির এলপিজি বুকিং বা নতুন এলপিজি সংযোগের জন্য আবেদন করার পদ্ধতিকে বদলে দিতে পারে।
7
15
কেন্দ্র গত ২৫ মে তরল পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহ ও বিতরণ নিয়ন্ত্রণ আইনে সংশোধনী এনেছে। এর লক্ষ্য, ঘরোয়া এলপিজি-র পরবর্তীতে পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস (পিএনজি) সংযোগ গ্রহণ করলে অতিরিক্ত স্বস্তি ও সুবিধা প্রদান করা।
8
15
নতুন নিয়ম অনুযায়ী, পিএনজি সংযোগ নেওয়ার ৩০ দিন পরে এলপিজি সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। যেহেতু গ্রাহকদের পিএনজি নেওয়ার ৩০ দিনের মধ্যে এলপিজি সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে তাই কেন্দ্র এমন একটি নিয়ম ঘোষণা করেছে যাতে ওই গ্রাহকরা তাঁদের এলপিজি সংযোগ পুনরায় চালু করার সুযোগও পাবেন।
9
15
মার্চ মাসে কেন্দ্র গ্রাহকদের তাদের এলাকায় পরিকাঠামো থাকলে পিএনজি-তে স্থানান্তরিত হওয়া বাধ্যতামূলক করেছে। তা না করলে এলপিজি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তিন মাসের এই সময়সীমা ২০২৬ সালের জুন মাসে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
10
15
অন্যান্য অনেক পদক্ষেপের মধ্যে সরকার ‘এক পরিবার, এক গ্যাস সংযোগ’ নীতি চালুর জন্যও জোর দিচ্ছে। তেল বিপণন সংস্থাগুলি পিএনজি ব্যবহারে জোর দিচ্ছে এবং এলপিজি সংযোগ ছেড়ে দিতে অনুরোধ করছে।
11
15
এলপিজির ওপর নির্ভরশীলতা কমাতে কেন্দ্র পিএনজি গ্রাহকদের জন্য নতুন এলপিজি সংযোগের জন্য আবেদন করা বা এলপিজি রিফিল করা নিষিদ্ধ ঘোষণা করেছে।
12
15
এলপিজি রিফিলিংয়ের জন্য ওএমসিগুলো তাদের ২৫ দিন ও ৪৫ দিনের লক-ইন পিরিয়ড পুনর্বিবেচনা করবে কিনা, সে দিকে নজর থাকবে।
13
15
বর্তমানে শহরের গ্রাহকরা ২৫ দিন এবং গ্রামাঞ্চলের গ্রাহকরা ৪৫ দিন পরে গ্যাস বুক করতে পারেন। আগে এই ব্যবধান ছিল ২১ দিন।
14
15
মার্কিন-ইজরায়েল-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেল মন্ত্রক ভারতীয় পরিবারগুলিকে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে অনলাইনে এলপিজি বুক করার জন্য অনুরোধ করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, অনলাইন এলপিজি সিলিন্ডার বুকিং প্রায় ৯৯ শতাংশে বৃদ্ধি পেয়েছে।
15
15
এপ্রিলে শেষ বার ঘরোয়া এলপিজির দাম বৃদ্ধি পেয়েছিল। জুন মাসে ঘরোয়া এলপিজির দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিক এলপিজির দাম যেহেতু মে মাসেই বৃদ্ধি করা হয়েছে, তাই আগামী মাসে দাম বাড়বে কি না সেটাই দেখার।