যুদ্ধের ঝাঁঝ কমল। ইরানের সঙ্গে দু'সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় বুধবার ভোরে তিনি এই ঘোষণা করেছেন।
2
10
ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র, দু’দেশই সামরিক অভিযান বন্ধ রাখবে। অন্যদিকে ইরানের তরফে জানানো হয়েছে, এই সপ্তাহে হরমুজ প্রণালীও খুলে দেওয়া হবে।
3
10
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। ৩ মার্চ থেকে হরমুজ প্রণালী বন্ধ ছিল। যুদ্ধবিরতির ঘোষণা হতেই অবশেষে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হরমুজ প্রণালী খুলে গেল।
4
10
হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছিল। যার জেরে ভারতে একধাক্কায় বাণিজ্যিক ও গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল।
5
10
হরমুজ প্রণালী খুলে যেতেই পারে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একধাক্কায় নামল। বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ মার্কিন ডলারের নীচে নেমে গেছে।
6
10
একনজরে দেখে নিন, বুধবার, ৮ এপ্রিল কোন শহরে রান্নার ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত-
দিল্লিতে এদিন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২,০৭৮.৫০ টাকা। রান্নার গ্যাসের দাম ৯১৩ টাকা।
7
10
কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
২২০৮.৫০ টাকা। ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৩৯ টাকা। বেঙ্গালুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১৬১ টাকা। ১৪ কেজি রান্নর গ্যাসের দাম ৯১৫.৫০ টাকা।
8
10
মুম্বইয়ে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯১২.৫০ টাকা। নয়ডায় ৯১০.৫০ টাকা, চেন্নাইয়ে ৯২৮.৫০ টাকা। দেশের মধ্যে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম সবচেয়ে বেশি ত্রিপুরায় ১০৭৩.৫০ টাকা।
9
10
সিকিমে রান্নার গ্যাসের দাম ১০৬৫.৫০ টাকা, মিজোরাম ও মণিপুরে ১০৬৫ টাকা। পাটনায়, ১০০২.৫০ টাকা। এই রাজ্যগুলিতেই রান্নার গ্যাসের দাম এক হাজার টাকার ঊর্ধ্বে।