মাসের শুরুতেই দারুণ খবর মধ্যবিত্তের জন্য। একধাক্কায় কমল গ্যাস সিলিন্ডারের দাম। আজ, পয়লা জুলাই, দেশজুড়ে কমল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। চলতি বছরে এই প্রথমবার।
2
9
পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামতেই খুলে গিয়েছে হরমুজ প্রণালী। আগেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, চলতি বছরে গ্যাসের দাম একটানা আর ঊর্ধ্বমুখী থাকবে না।
3
9
তখনই গ্যাস সিলিন্ডারের দাম কমার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। যুদ্ধের আবহে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও এলপিজির দাম বেড়েছে চড়চড়িয়ে। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত একটানা ঊর্ধ্বমুখী ছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
4
9
গত মার্চ মাস থেকেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছিল। পয়লা জুলাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ১৮৩.৫০ টাকা। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে সমস্ত শহরে।
5
9
আজ থেকে কোন শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত? দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৮৩.৫০ টাকা। দাম বেড়ে হয়েছে ২৯৩০ টাকা। যা আগে ছিল ৩১১৩.৫০ টাকা।
6
9
কলকাতায় বেড়েছে ১৭৪ টাকা। এখন দাম হয়েছে ৩০৮১.৫০ টাকা। যা আগে ছিল ৩২৫৫.৫০ টাকা। পাটনায় বেড়েছে ১৭৩ টাকা। এখন গ্যাস সিলিন্ডারের দাম ৩২২৭.৫০ টাকা।