জন্মাষ্টমীতে খুলবে ভাগ্যের দরজা! ৪ সেপ্টেম্বর অর্থ-চাকরি-সম্পর্কে কেমন যাবে দিন? জেনে নিন আপনার রাশিফল
নিজস্ব সংবাদদাতা
৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮ : ০৩
শেয়ার করুন
1
13
আজ জন্মাষ্টমীতে দেশ জুড়ে কৃষ্ণের জন্মতিথি উদযাপনে করা হবে। আর এই বিশেষ দিনে আপনার ভাগ্যে কী রয়েছে? কর্মক্ষেত্রে সাফল্য, অর্থলাভ, ব্যবসায় উন্নতি নাকি সম্পর্কে কোনও নতুন মোড়, ৪ সেপ্টেম্বর, ১২ রাশির জীবনে কী কী পরিবর্তন আসতে পারে, জেনে নিন রাশিফলে।
2
13
মেষ: আজ দায়িত্ব ও কাজের চাপ বাড়তে পারে। ব্যস্ততার কারণে মানসিক ক্লান্তিও আসবে। পুরনো কোনও শারীরিক সমস্যা ফের দেখা দিতে পারে, তাই স্বাস্থ্যের দিকে নজর দিন। নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন।
3
13
বৃষ: দিনটি আনন্দ ও নতুন শুরুর জন্য বেশ ভাল। আপনার সৃজনশীল চিন্তাভাবনা অন্যদের নজর কাড়বে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হতে পারে। তবে খরচ বাড়তে থাকায় বাজেট কিছুটা চাপে পড়তে পারে।
4
13
মিথুন: আজ কথা বলার সময় বিশেষ সতর্ক থাকুন। আপনার কোনও কথার ভুল ব্যাখ্যা হতে পারে। অনলাইনে কেনাকাটার সময় সাবধান থাকা জরুরি। জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না।
5
13
কর্কট: পারিবারিক সুখ ও স্বাচ্ছন্দ্য বাড়তে পারে। পরিবারের সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ করবেন। দূরে থাকা কোনও আত্মীয়ের কাছ থেকে সুখবর আসার সম্ভাবনা রয়েছে। পরিশ্রমের ফল পাওয়ায় আত্মবিশ্বাস বাড়বে।
6
13
সিংহ: আজকের দিনটি মোটের উপর ইতিবাচক। অর্থনৈতিক পরিস্থিতি ভাল থাকার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীরা কাজের পরিধি বাড়িয়ে লাভের মুখ দেখতে পারেন। নিজের পরিকল্পনা বাস্তবায়নে আত্মবিশ্বাসী থাকুন।
7
13
কন্যা: নিজের লক্ষ্যপূরণ করতে আজ অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। অংশীদারিত্বের ব্যবসায় মতপার্থক্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যা সম্পর্কে দূরত্ব আনতে পারে। তাই কোনও বিষয়ে উত্তেজিত না হয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করুন।
8
13
তুলা: কর্মক্ষেত্রে কিছু ওঠানামা দেখা দিতে পারে। একইসঙ্গে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আর্থিক পরিস্থিতির দিকে নজর রেখে চলুন। অপ্রয়োজনীয় কেনাকাটা বা হঠাৎ বড় বিনিয়োগ এড়িয়ে চলাই ভাল।
9
13
বৃশ্চিক: ব্যবসায় আর্থিক দুর্বলতা বা ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আজ বড় কোনও ঝুঁকি নেওয়ার আগে ভালভাবে হিসাব করুন। বরং নিজের দক্ষতা বাড়ানো, নতুন কিছু শেখা কিংবা পেশাগত প্রশিক্ষণে সময় ও অর্থ বিনিয়োগ করা ভবিষ্যতে লাভজনক হতে পারে।
10
13
ধনু: আজ স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নিজের মতামতকেই সবসময় সঠিক মনে না করে অন্যের পরামর্শও মন দিয়ে শুনুন। অহংবোধ দূরে রেখে বাস্তব পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন।
11
13
মকর: আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে। তবে হঠাৎ কিছু খরচ এসে বাজেট এলোমেলো করে দিতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। তাই অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে নিজের যত্ন নেওয়ার দিকে নজর দিন।
12
13
কুম্ভ: পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুখবর পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে দিনটি লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো মুনাফা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে কর্মক্ষেত্রে কোনও ধরনের অভ্যন্তরীণ রাজনীতি বা বিরোধের শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকুন।
13
13
মীন: দিনটি মোটের উপর সন্তোষজনক থাকতে পারে। আপনার কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে আচরণের ক্ষেত্রে সংযত থাকুন। কোনও ভুল বোঝাবুঝি যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখা জরুরি।