দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। রাজ্যে রাজ্যে সাধারণ মানুষের স্বাধীনতা দিবস পালনের উদ্দীপনা, কৌতূহল তুঙ্গে। কিন্তু এর মাঝেই যখন তখন বিপদে পড়তে পারেন।
2
7
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অশোক স্তম্ভ, জাতীয় পতাকা নিয়ে ছেলেখেলা করলেই বিপদ। দিতে হবে জরিমানাও। নিজের গাড়িতে, বাড়িতে অশোক স্তম্ভ, জাতীয় পতাকা লাগিয়ে রেখেছেন? তাহলেই কিন্তু বিপদ।
3
7
জানেন কি, দেশের কোনও সাধারণ নাগরিক যদি নিজস্ব গাড়িতে অশোক স্তম্ভ, জাতীয় পতাকা রাখেন, সেটি দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লেই আইন অনুযায়ী মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে।
4
7
অশোক স্তম্ভ, ভারতের রাষ্ট্রীয় প্রতীক সরকারি নথিপত্র, সরকারি দপ্তর, সরকারি ওয়েবসাইট, সরকারি গাড়িতেই শুধুমাত্র রাখার নিয়ম রয়েছে। সাধারণ নাগরিকরা নিজস্ব গাড়িতে রাখতে পারবেন না।
5
7
ভারতের রাষ্ট্রীয় প্রতীক (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, দেশের সাধারণ গাড়ির বাইরে বা নম্বর প্লেটে অশোক স্তম্ভ ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এর জন্য জরিমানাও করা হতে পারে।
6
7
পাশাপাশি ২০২২-এর ফ্ল্যাগ কোডে বদলফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া ২০২২-এর দ্বিতীয় ভাগের ২.২ অনুচ্ছেদের ১১ নম্বর ধারা অনুযায়ী, সাধারণ নাগরিক তাঁদের বাড়িতে জাতীয় পতাকা তুলতেই পারেন। কিন্তু গাড়িতে রাখতে পারবেন না।
7
7
জানেন কি কাদের গাড়িতে শুধুমাত্র জাতীয় পতাকা, অশোক স্তম্ভ থাকে? দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদের সদস্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাই কোর্টের বিচারপতিদের গাড়িতে অশোক স্তম্ভ ও জাতীয় পতাকা রাখার বিশেষ অধিকার দেওয়া হয়েছে।