চড়া রোদে দিন কয়েক গলদঘর্ম দশা। এপ্রিলের প্রথম সপ্তাহান্ত থেকেই আবহাওয়ার ফের বদল। আগামী সপ্তাহে একটানা ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি, এমনকী তুষারপাতের সম্ভাবনাও রয়েছে রাজ্যে রাজ্যে।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৩ ও ৪ এপ্রিল একটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর ভারতের রাজ্যগুলিতে ঝড়বৃষ্টি হয়েছে। আগামী ৭ এপ্রিল আরও পশ্চিমী ঝঞ্ঝার জেরে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।
3
8
দিল্লির পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবেও রবিবার তুমুল ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। দিল্লির কয়েকটি এলাকায় এদিন কমলা সতর্কতাও জারি। বিশেষত, নয়া দিল্লি, সাউথ ও সেন্ট্রাল দিল্লিতে।
4
8
পশ্চিমী ঝঞ্ঝার জেরে কোন কোন রাজ্যে একটানা তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে? হাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
5
8
আগামী সপ্তাহে আবারও নতুন পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর ভারতের রাজ্যগুলিতে দমকা ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রার পারদ আবারও নামবে।
6
8
ভারতের মৌসম ভবন জানিয়েছে, ২০২৪ সালের মতোই ২০২৬ সালেও ঘনঘন পশ্চিমী ঝঞ্ঝার কবলে পড়ছে রাজ্যগুলি। তাই এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস গরম উধাও। ভরা বর্ষার আমেজ রাজ্যে রাজ্যে।
7
8
আগামী সপ্তাহে ১০ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
8
8
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পর্যটকদের এই আবহে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।