ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে খামখেয়ালি আবহাওয়া। কয়েকটি রাজ্যে শীত বিদায়ের পর্বে। কোথাও এখনও তুষারপাত ও কনকনে ঠান্ডা। আবার কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস।
2
6
ভারতের মৌসম ভবন জানিয়েছে, তিনটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর ভারতের একাধিক রাজ্যে চলতি সপ্তাহ জুড়েই তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতাও।
3
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে এবং লাদাখ ও সংলগ্ন এলাকায় চলতি সপ্তাহে তুষারপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
6
১৬ ও ১৭ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী তিনদিন অরুণাচল প্রদেশেও বৃষ্টি ও তুষারপাত হতে পারে।
5
6
আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
6
আগামিকাল শুক্রবার তামিলনাড়ু ও পুদুচেরিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। আপাতত বাংলার কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।