বর্তমান যুগে সব কিছুই ডিজিটালাইজ করার অপশন রয়েছে। গুরুত্বপূর্ণ নথি যাতে হারিয়ে না যায় সে কারণে অনেকেই সফট কপি, দরকার পড়লে ছবি তুলে ফোনে সেভ করে রাখছেন।
2
11
তবে একটা বিষয় হয়তো সকলেই জানেন। সরকারি পরিচয়পত্রগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আধার কার্ড। প্রায় সব ক্ষেত্রেই এই পরিচয়পত্রটি কাজে লাগে। আধার কার্ডের সঙ্গে মূলত সব নথিই লিঙ্ক করাতে হয়।
3
11
এমনকী, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে সিম কার্ড নেওয়া-সহ বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আধার কার্ড গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয়। ফলে, আধার কার্ড লিঙ্ক করানো থাকলে যে কোনও কাজই সুষ্ঠুভাবে করানো সম্ভব।
4
11
সব নথির মতো বর্তমানে ডিজিটাল বার্থ সার্টিফিকেটও মিলছে রাজ্যে রাজ্যে। তবে বার্থ সার্টিফিকেটের সঙ্গে কি আধার লিঙ্ক করানো রয়েছে? বিশেষ করে এসআইআরের পর থেকে জন্ম সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
5
11
এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠছে, জন্ম শংসাপত্রের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কি না। কীভাবে এই দুই নথি সংযুক্ত করা যায়, তা নিয়েও আগ্রহ বাড়ছে আমজনতার মধ্যে।
6
11
বর্তমানে ডিজিটাল বার্থ সার্টিফিকেট বেরিয়ে যাওয়ায় এই লিঙ্কের কাজও অত্যন্ত সহজ। ইতিমধ্যেই, একাধিক রাজ্যে জন্ম শংসাপত্রের সঙ্গে আধার লিঙ্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
7
11
বার্থ সার্টিফিকেটের সঙ্গে আধার লিঙ্ক থাকলে জন্মের সময় থেকেই শিশুর পরিচয় ও প্রয়োজনীয় তথ্য ডিজিটালি নথিভুক্ত থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে?
8
11
শিশুর জন্মের পর যাবতীয় তথ্য সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমে নথিভুক্ত করা হয়। সেই তথ্য সংরক্ষণের সময়ই জন্ম শংসাপত্রের রেজিস্ট্রেশন এবং আধার সংক্রান্ত আবেদন করার সুবিধাও থাকতে পারে।
9
11
আগে জন্ম শংসাপত্র ও আধার সংযুক্ত করার জন্য অভিভাবকদের আলাদা করে আবেদন করতে হত। এখন সেটা একসঙ্গেই করা যায়। কিছু কিছু রাজ্যে সেই প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে।
10
11
বার্থ সার্টিফিকেটের সঙ্গে আধার লিঙ্ক করতে প্রথমে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের সরকারি পোর্টালে যেতে হবে। সেখানে রেজিস্ট্রেশন করে আবেদন করা যেতে পারে আধার এবং বার্থ সার্টিফিকেট লিঙ্কের।
11
11
তবে অনলাইনে আবেদন করার আগে আপনার রাজ্যে এই পরিষেবা চালু রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি। দরকারে আধার কেন্দ্র বা সরকারি দপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। হাতের কাছে বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড রাখতে হবে অবশ্যই।