এপ্রিলে ভারতীয় শেয়ার বাজারে মোট দু’দিন বন্ধ থাকবে। এটি জানিয়ে দিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল হলিডে ক্যালেন্ডার। ফলে সপ্তাহান্তের ছুটির পাশাপাশি আরও দু’দিন অতিরিক্ত বন্ধ থাকবে বিএসই এবং এনএসই।
2
7
প্রথম ছুটি পড়ছে ৩ এপ্রিল, শুক্রবার গুড ফ্রাউডে উপলক্ষে। এর ফলে ট্রেডারদের জন্য তৈরি হবে একটি লং উইকেন্ড। শুধু ভারতই নয়, এই দিন বিশ্বজুড়েও একাধিক বড় বাজার বন্ধ থাকবে, যার মধ্যে রয়েছে মার্কিন স্টক মার্কেট।
3
7
এরপর দ্বিতীয় ছুটি পড়ছে ১৪ এপ্রিল, মঙ্গলবার আম্বেদকর জয়ন্তী উপলক্ষে। তবে এই দিনে এমসিএক্সে সন্ধ্যা ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ট্রেডিং চালু থাকবে, যা পণ্য ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ।
4
7
৩১ মার্চও শেয়ারবাজার বন্ধ ছিল মহাবীর জয়ন্তী উপলক্ষে। সব মিলিয়ে ২০২৬ সালে মোট ১১ দিন শেয়ার বাজার বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
5
7
পরবর্তী মাসগুলিতেও একাধিক ছুটি রয়েছে। মে মাসে ১ মে মহারাষ্ট্র ডে এবং ২৮ মে বকরি ইদ উপলক্ষে বাজার বন্ধ থাকবে। জুনে ২৬ জুন মহরমে ট্রেডিং বন্ধ থাকবে। জুলাই ও আগস্টে কোনও ছুটি নেই, তবে ১৪ সেপ্টেম্বর গনেশ চতুর্থী উপলক্ষে বাজার বন্ধ থাকবে। অক্টোবর ও নভেম্বর মাসে দুটি করে ছুটি রয়েছে, আর বছরের শেষ ছুটি পড়বে ডিসেম্বর মাসে বড়দিন উপলক্ষে।
6
7
বাজার বিশেষজ্ঞদের মতে, মাসিক এক্সপায়ারি, বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক অর্থ তুলে নেওয়া, এবং আন্তর্জাতিক অস্থিরতা মিলিয়ে বাজারে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। বিশেষ করে তেলের দাম বাড়তে থাকায় বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে।
7
7
সব মিলিয়ে, এপ্রিল মাসে কম ট্রেডিং ডে এবং বিশ্বের অনিশ্চয়তার প্রভাব—দুটোই আগামী দিনে বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।