জুলাই মাসের শুরু থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম। বদল হচ্ছে আধার কার্ড, পাসপোর্ট ও ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের হিসাবে। নতুন ব্যবস্থা কতটা লাভদায়ক?
2
7
জুলাই মাসের ১ তারিখ থেকে পরবর্তী ছ’মাস বিনামূল্যে আধার নম্বরের ই-মেল ঠিকানা আপডেট করতে পারবেন গ্রাহক। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা চালু থাকবে। বর্তমানে এই কাজের জন্য ৭৫ টাকা খরচ হয়।
3
7
আধার আপডেটে এই আর্থিক ছাড়ের ব্যাপারে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)'।
4
7
তবে ১ জুলাই থেকে বাড়ছে পাসপার্টের সার্ভিস চার্জ। ফলে বিদেশ ভ্রমণের ওই নথিটি পেতে বেশি টাকা দিতে হবে গ্রাহককে। বর্তমানে আমজনতার জন্য দু’ধরনের পাসপোর্ট পরিষেবা চালু রেখেছে বিদেশ মন্ত্রক। সেগুলি হল, সাধারণ (নর্মাল) ও তৎকাল। বর্তমানে ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের খরচ ১,৫০০ টাকা। ৬০ পাতার পাসপোর্টে ২,০০০ টাকা ফি। ১ জুলাই থেকে তা বেড়ে যথাক্রমে ২,৫০০ টাকা ও ৩,৫০০ টাকা হচ্ছে।
5
7
বাড়ছে তৎকাল পাসপোর্টের খরচও। বর্তমানে ৩৬ পাতা ও ৬০ পাতার তৎকাল পাসপোর্টের জন্য জমা করতে হয় যথাক্রমে ৩,৫০০ টাকা ও ৪,০০০ টাকা। ১ জুলাই থেকে সেটাই বেড়ে হবে যথাক্রমে ৫,০০০ টাকা ও ৬,০০০ টাকা। এ ছাড়া হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার কারণে ফের আবেদন করলে বেশি ফি দিতে হবে গ্রাহককে। তবে শিশুদের ক্ষেত্রে আট বছর পর্যন্ত এবং ৬০ ঊর্ধ্ব প্রবীণেরা পাবেন ১০ শতাংশ ছাড়।
6
7
১ জুলাই থেকে ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টের নিয়মে বড় বদল করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সেটা কেবলমাত্র ফোনপে এসবিআই ক্রেডিট পার্পল এবং ফোনপে এসবিআই ক্রেডিট কার্ড সিলেক্ট ব্ল্যাক ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কী কী বা কতটা কেনাকাটায় রিওয়ার্ড পয়েন্ট মিলবে, তার নতুন তালিকা প্রকাশ করেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
7
7
১ জুলাই থেকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ঘরোয়া বিমানবন্দরগুলির লাউঞ্জ প্রতি তিন মাসে এক বার বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। তবে আগের তিন মাসে ওই কার্ডে অন্তত ৬০,০০০ টাকা খরচ করতে হবে তাঁকে।