রাজ্যের মহিলাদের জন্য সুখবর। সরকারি বাসে আপাতত সব মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
2
14
এই সুবিধা আগামী সপ্তাহ থেকে রাজ্যের সব মহিলাদের জন্য উপলব্ধ করে দেওয়া হবে। পরবর্তীতে কার্ডের ব্যবস্থা করা হবে।
3
14
মঙ্গলবার প্রশাসনকি বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
4
14
মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ছিল। উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল।
5
14
মুখ্যমন্ত্রী জানান, বৈঠকে নির্বাচিত বিধায়কদের সঙ্গে প্রশাসনের সমন্বয়ে জোর দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতিটি স্তরে আমাদের দৃষ্টিভঙ্গি পৌঁছনো দরকার।
6
14
আগের সরকারের প্রশাসনিক বৈঠককে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানান, আগে প্রশাসনিক বৈঠকে আসতে হেলিকপ্টার ব্যবহার করা হত। শুধু গাড়ির মেলা। ৩-৪ কোটি খরচ হতো। আগে বিরোধীদের ডাকা হত না। আমরা পাঁচ বছর ডাক পাইনি।
7
14
শুভেন্দু জানান, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বৈঠকে যোগ দিয়েছিলেন। এছাড়াও বসিরহাটের বিরোধী বিধায়করাও যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে একজনকে বলার সুযোগ দেওয়া হয়েছে।
8
14
এছাড়াও তিনি জানান, রাজ্যে বিশ্ব যোগা দিবস উৎসবের মতো করে পালন করা হবে। ৫ জুন রাজ্যের সব ব্লক এবং পুরসভায় মায়ের নামে একটি গাছ লাগানোর কর্মসূচি হবে।
9
14
এরপরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, সরকারি বাসে আপাতত সব মহিলাদের বিনামূল্যে চড়তে পারবেন। আগামী সপ্তাহ থেকেই তাঁরা এই পরিষেবা পাবেন। কিন্তু পরে কার্ড করা হবে।
10
14
এর আগেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে, রাজ্যের সমস্ত সরকারি বাসে এবার থেকে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।
11
14
২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে পরিষেবা চালু করবে। সেই পরিষেবাই চালু হতে চলেছে।
12
14
পশ্চিমবঙ্গের নাগরিক হলে তবেই মহিলারা এই সুবিধা পাবেন। ভোটার কার্ড বা আধার কার্ড বা যে কোনও পরিচয়পত্রের দেখিয়ে তাঁকে প্রমাণ করতে হবে তিনি এই রাজ্যের নাগরিক।
13
14
স্থানীয় এবং দূরপাল্লার যে কোনও সরকারি বাসে এই পরিষেবা মিলবে। ডিজিটাল কিউআর কোডযুক্ত ওই কার্ডে থাকবে উপভোক্তার নাম ও ছবি।
14
14
তবে স্মার্ট কার্ড চালু হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রশাসন। ততদিন বৈধ পরিচয়পত্র দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুবিধা দেওয়া হবে।