ক্ষমতায় আসার পরেই রাজ্যের মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।
2
10
রাজ্য বাজেটে ৫৫০ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে খুশি মহিলা যাত্রীরা। দৈনিক অনেক টাকা সাশ্রয় হচ্ছে তাদের।
3
10
এবার মহিলাদের জন্য আরও একটি বড় ঘোষণা করলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। মহিলাদের সুরক্ষায় বড় পদক্ষেপ করতে চলেছে পরিবহন দপ্তর।
4
10
মঙ্গলবার বারাকপুর-এসপ্ল্যানেড নতুন সরকারি বাস রুটের উদ্বোধনী অনুষ্ঠান থেকে অর্জুন সিং জানিয়েছেন, পুজোর আগেই প্রতিটি সরকারি বাসে লাগানো হবে সিসিটিভি এবং জিপিএস।
5
10
শুধু তাই নয়, পুজোর আগে রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন পরিবহনমন্ত্রী।
6
10
তিনি জানিয়েছেন, প্রায় ২ কোটি টাকা দামের অত্যাধুনিক বাস ইতিমধ্যেই পরিষেবায় নেমেছে। পুজোর আগেই আরও ইলেকট্রিক, সিএনজি ও এসি বাস রাস্তায় নামবে। কেন্দ্রের কাছে আরও ১,০০০ বাস চাওয়া হয়েছে।
7
10
তিনি আরও জানান, যাতায়াতের সুবিধার্থে এবং মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সব সরকারি বাসে জিপিএস, সিসিটিভি ও টোল-ফ্রি নম্বর চালু করা হবে।
8
10
তাঁর আশ্বাস, পুজোর আগেই এই প্রক্রিয়া চালু হবে। মহিলারা কোনও অসুবিধা ছাড়াই বাসে যাতায়াত করতে পারবেন।
9
10
এছাড়াও কিছুদিনের মধ্যে চালু হতে চলেছে পিঙ্ক কার্ড। অর্জুন সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনও আয়সীমা বা যোগ্যতার শর্ত ছাড়াই সব মহিলার জন্য ‘পিঙ্ক কার্ড’ চালু হচ্ছে। দু-চার দিনের মধ্যেই প্রক্রিয়া শুরু হবে।
10
10
তৃণমূলরে দুর্নীতি নিয়েও কটাক্ষ করেছেন অর্জুন। তিনি বলেন, “আগের সরকারের আমলে নানা দুর্নীতি হয়েছে। এখন আর হবে না। কোনও দুর্নীতির গন্ধ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।”