তাঁর খুব ইচ্ছা ছিল ইস্টবেঙ্গলেই থেকে যাবেন। এই ক্লাবকে তিনি চ্যাম্পিয়ন করেছেন। সাফল্য এনে দিয়েছেন দীর্ঘদিন বাদে। ভেবেছিলেন সব ঠিক থাকলে তাঁকে ডেকে নেওয়া হবে। হাতে তুলে দেওয়া হবে লাল-হলুদ জার্সি।
2
8
কিন্তু ব্রাজিলীয় তারকা মিগুয়েলের সঙ্গে কথা বললেন লাল-হলুদ কর্তারা। তাঁর দাবি দাওয়া শুনলেন। আইএসএলের গোল্ডেন বলের মালিকের দাবি শুনে ইস্টবেঙ্গল কর্তারা পিছিয়ে আসেন। জানিয়ে দেন তাঁদের পক্ষে মিগুয়েলকে রাখা সম্ভব হবে না। ব্রাজিলীয় তারকা চলে গেলেন মোহনবাগানে।
3
8
গত মরশুমে ইস্টবেঙ্গলকে দারুণ সার্ভিস দেওয়া কেভিন সিবিয়েকে দলে রেখে দেওয়া নিয়ে একপ্রকার নিশ্চিত ছিলেন সমর্থকরা। অল্প কয়েকদিনের মধ্যেই সিবিয়ে হয়ে উঠেছিলেন লাল-হলুদের নয়নের মণি। তাঁকে রাখার জন্য কর্তারা কথাবার্তাও শুরু করেছিলেন বলেই খবর। তার পরে সিবিয়ের সঙ্গে কোনও এক কারণে কথাবার্তা আর এগোয়নি। কেভিন সিবিয়ের পরিবর্তে ইস্টবেঙ্গল সই করিয়েছে নাচোকে।
4
8
আইএসএলের শেষ ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে গোল করেছিলেন মহম্মদ রশিদ। তাঁর গোলেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল। গত বছর ইস্টবেঙ্গলের হেডস্যর ছিলেন অস্কার ব্রজোঁ। একসময়ে তাঁর সঙ্গেও লাল-হলুদ কর্তাদের কথা হচ্ছিল। তিনিই শর্ত দিয়েছিলেন, রশিদ, কেভিন ও মিগুয়েল না থাকলে তিনি থাকবেন না। রশিদকে সই করাতে সক্ষম হয়েছেন লাল-হলুদ কর্তারা। কিন্তু কেভিন ও মিগুয়েলকে ধরে রাখা যায়নি।
5
8
বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ মুহূর্তে অ্যান্টন সোজবার্গ গোল না করলে ইস্টবেঙ্গল হয়তো আইএসএল চ্যাম্পিয়ন হতো না। সেই সোজবার্গকেও ছেড়ে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড।
6
8
কিন্তু অবাক করার মতো বিষয় হল ইউসেফ এজেজারিকে ধরে রাখার কোনও আগ্রহই দেখানো হল না। একসময়ে এজেজারি বলেছিলেন, যাঁরা ২২ বছর পরে ক্লাবকে ট্রফি এনে দিল, তাঁদের কথা ভাবছে না ক্লাব। অথচ তিনি বলেছিলেন, ভারতে যদি খেলি তাহলে ইস্টবেঙ্গলেই খেলব। অন্য কোনও ক্লাবে খেলব না। কারণ ইস্টবেঙ্গলের হয়ে গোল করেই আমি আইএসএলের গোল্ডেন বুট পেয়েছি।
7
8
সেই ইউসেফ এজেজারি ইস্টবেঙ্গলের থেকে ডাক না পেয়ে চলে গেলেন অন্য দেশের ক্লাবে।
8
8
শারজার ফুটবল ক্লাব আল হামরিয়া এখন এজেজারির নতুন ঠিকানা। সংযুক্ত আরব আমিরশাহির ডিভিসন ওয়ানে খেলে আল হামরিয়া। সেখানেই এজেজারিকে দেখা যাবে নতুন মরশুমে। ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময়ে আবেগঘন এক পোস্ট করেন তিনি। লাল-হলুদ তাঁর কাছে প্রাক্তন ক্লাব। একবুক ভাল স্মৃতি বুকে নিয়ে এজেজারি খুঁজে নিলেন তাঁর নতুন ঠিকানা।