বলিউডের গ্ল্যামারাস তারকা নোরা ফাতেহিকে নিয়ে নতুন করে জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে এখন একটাই প্রশ্ন, নোরার জীবনে নতুন ‘মিস্ট্রি বয়’ বা রহস্যময় প্রেমিক কি মরোক্কান ফুটবল তারকা আশরাফ হাকিমি?
2
9
মরোক্কোতে অনুষ্ঠিত ‘আফকন ২০২৫’ ফুটবল টুর্নামেন্টে নোরার উপস্থিতি এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছিল।
3
9
শোনা যাচ্ছে, নোরার এই সফরের আসল উদ্দেশ্য ছিল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আশরাফ হাকিমিকে সমর্থন জানানো।
4
9
যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনও পক্ষই সরাসরি মুখ খোলেনি, তবে নেটপাড়ার তীক্ষ্ণ নজর এড়ায়নি এক বিশেষ ঘটনা।
5
9
ইনস্টাগ্রামে নোরার একটি পোস্টে হাকিমির লাইক করার বিষয়টি রীতিমতো ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মধ্যে সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে।
6
9
আশরাফ ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২৬-এ খেলবেন। এদিকে, ফিফার উদ্বোধনে পারফর্ম করতে দেখা যাবে নোরাকে।
7
9
উল্লেখ্য, নোরা এবং হাকিমি উভয়েই মরোক্কান বংশোদ্ভূত। হাকিমি যেখানে ফুটবল মাঠে নিজের দাপট দেখাচ্ছেন, নোরা বিনোদন জগতে নিজের জায়গা করে নিচ্ছেন।
8
9
সম্প্রতি নোরার এই ফুটবলের প্রতি আগ্রহ বাড়ায় অনুরাগীরা তাঁদের সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু করেছে।
9
9
ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক নতুন নয়। অভিনেত্রীদের প্রেমে মজে ফুটবলার থেকে ক্রিকেটাররা। তার মধ্যে কিছু সম্পর্ক পরিণতি পায়। আবার কিছু হারিয়ে যায়। অনেক সময় কিছু সম্পর্ক হাসি-ঠাট্টায় সীমাবদ্ধ থাকে। বহু যুগ ধরে চলে আসছে। নোরা-হাকিমির সম্পর্ক কোনদিকে যাবে, সেটাই এখন দেখার।