সোমবার সকালে দুবাইয়ের বাজারে সোনার দামে বড়সড় পতন দেখল লগ্নিকারীরা। গত এক সপ্তাহ ধরে সোনার দর প্রতি গ্রামে ৬০০ দিরহামের উপরে ছিল। বিশ্ববাজারে লগ্নিকারীদের মুনাফা তোলার হিড়িক ও থিতিয়ে আসা চাহিদার জেরে এ দিন তা ফের নিম্নমুখী।
2
7
সোমবার সকাল ৯টা ২৭ মিনিট নাগাদ দুবাইয়ের বাজারে ২৪ ক্যারাট সোনার দাম ছিল প্রতি গ্রামে ৫৯৯.৭৫ দিরহাম। অথচ রবিবারও এই দাম ছিল ৬০৭.৫০ দিরহাম।
3
7
পিছিয়ে নেই ২২ ক্যারাট সোনাও। রবিবার যেখানে দর ছিল ৫৬২.৫০ দিরহাম, সোমবার সকালে তা কমে দাঁড়িয়েছে ৫৫৫.২৫ দিরহামে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সাযুজ্য রেখেই এই দরপতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
4
7
বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্স ৫,০০০ ডলারের নিচে নেমে আসতেই লগ্নিকারীদের মধ্যে সোনা বিক্রির ধুম পড়ে। গত সেশনে আমেরিকার মূল্যবৃদ্ধির তথ্যে কিছুটা স্বস্তি মেলায় সোনার বাজারে যে তেজি ভাব দেখা গিয়েছিল, এ দিন লগ্নিকারীরা সেই মুনাফা ঘরে তুলতেই ব্যস্ত ছিলেন।
5
7
গত সপ্তাহের শেষ দিকে আমেরিকার খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার খুব একটা না বাড়ায় সোনা অত্যন্ত মূল্যবান হতে শুরু করেছিল। ফলস্বরূপ ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে- এমন জল্পনা জোরালো হয়।
6
7
সাধারণত সুদের হার কমলে বন্ড বা নগদ গচ্ছিত রাখার বদলে সোনাতেই লগ্নি করতে বেশি উৎসাহী হন বিনিয়োগকারীরা।
7
7
তবে সোমবারের এই নিম্নমুখী প্রবণতার নেপথ্যে মুনাফা বুকিংয়ের পাশাপাশি চিনের চন্দ্র নববর্ষের কারণে এশীয় বাজারে লেনদেনের মন্থর গতিকেও অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।