ভরা বর্ষাকালেও গরমে হাঁসফাঁস দশা দিল্লিতে। বাইরে বেরোলেই জ্বালাপোড়া গরমে নাজেহাল দশা সাধারণ মানুষের। রীতিমতো ৫৩.৫ ডিগ্রি সেলসিয়াসের মতো গরম অনুভূত হচ্ছে দিল্লিতে।
2
7
কিন্তু খাতায় কলমে এখন কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি নেই দিল্লি। তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী নয়। তবুও কেন ৫৩ ডিগ্রি সেলসিয়াসের মতো গরম অনুভূত হচ্ছে?
3
7
দিল্লির এই ভয়াবহ পরিস্থিতির কারণ ব্যাখ্যা করলেন আবহাওয়াবিদরা। তাপপ্রবাহ নয়, তবুও কেন জ্বালাপোড়া গরম? এর কারণ সেই পাকিস্তান ও আরব সাগরের আবহাওয়ার পরিস্থিতি।
4
7
গতকাল মঙ্গলবার বিকেলে দিল্লিতে 'ফিল লাইক' ছিল ৫৩.৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তাপমাত্রা ছিল ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
5
7
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পাকিস্তান থেকে আসা উষ্ণ ও শুষ্ক বায়ু এবং আরব সাগর থেকে আসা আর্দ্রতাযুক্ত মৌসুমি বায়ুর প্রভাবেই দিল্লিতে জ্বালাপোড়া গরম অনুভূত হয়েছে।
6
7
একদিকে শুষ্ক বাতাসের জেরে তাপমাত্রা চড়চড়িয়ে বাড়ছে, অন্যদিকে আর্দ্রতাযুক্ত মৌসুমি বায়ুর প্রভাবে ভ্যাপসা গরম অনুভূত হয়।
7
7
এই দুইয়ের প্রভাবে আসল তাপমাত্রা ও অনুভূত তাপমাত্রা, দুটিই ঊর্ধ্বমুখী থাকে। এই দুইয়ের ধাক্কায় মেঘ তৈরি হলেও, তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না।