জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার জেরে দামোদর নদে জলস্তর আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
2
6
মাইথন জলাধার থেকে ৯২ হাজার ৬২৪ একর-ফিট জল ছাড়া হচ্ছে। জল ছাড়ার জন্য ৫টি গেট খোলা রয়েছে বলে জানা গিয়েছে।
3
6
অন্যদিকে, পাঞ্চেত জলাধার থেকেও ১ লক্ষ ১৩ হাজার ৩২৯ একর-ফিট জল ছাড়া হচ্ছে
4
6
দুই জলাধার থেকে একসঙ্গে বিপুল পরিমাণ জল ছাড়ায় দামোদর অববাহিকার নিম্নাঞ্চলগুলিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
5
6
জলাধার থেকে ছাড়া এই জল ধীরে ধীরে দামোদর নদে এসে পৌঁছবে। ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
6
6
পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। জলস্তর আরও বাড়লে নিম্ন দামোদর এলাকার একাধিক জায়গায় জল ঢোকার আশঙ্কাও রয়েছে।