মাসের শুরুতেই চিকিৎসা ক্ষেত্রে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ডক্টরস ডে-তে ডঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মালা দিয়েই একের পর এক বড় পদক্ষেপের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
2
5
এবার বিধাননগর মহকুমা হাসপাতালের নাম পরিবর্তন করা হল। আজ বুধবার ওই হাসপাতালের নতুন নাম ঘোষণা করলেন শুভেন্দু।
3
5
মুখ্যমন্ত্রীর ঘোষণা, বিধাননগর মহকুমা হাসপাতালের নাম পরিবর্তন করে হল ডঃ বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এই নামকরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
4
5
পাশাপাশি ২০০টি অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু ঘোষণা করলেন, গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য ২০০টি অতিরিক্ত অ্যাম্বুল্যান্স চালু থাকবে এবার থেকে।
5
5
জরুরি চিকিৎসার প্রয়োজনে সরকারি হাসপাতালের রোগীরা বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন। এঁদের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ১০ শতাংশ সংরক্ষণ থাকবে।