১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সিগারেট এবং তামাকজাত দ্রব্যের উপর নতুন কর ব্যবস্থা কার্যকর হওয়ার পর, তামাক প্রস্তুতকারকরা গ্রাহকদের উপর আর্থিক বোঝা চাপাতে শুরু করেছে।
2
12
আইটিসি গোল্ড ফ্লেক এবং ক্লাসিকের মতো প্রিমিয়াম ব্র্যান্ডের সিগারেটের দাম ৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে।
3
12
সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, বর্ধিত এক্সাইজ ডিউটি এবং জিএসটির কারণে লাভের পরিমাণ ঠিক রাখতে সিগারেটের দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছেন সিগারেট প্রস্তুতকারকরা।
অন্যদিকে, ক্লাসিক কানেক্ট (স্লিমস) এবং গোল্ড ফ্লেক সুপারস্টারের দাম যথাক্রমে ২০ শতাংশ এবং প্রায় ১৯ শতাংশ বাড়িয়েছে।
6
12
এছাড়াও, গডফ্রে ফিলিপস ইন্ডিয়া মার্লবোরো কমপ্যাক্টের প্রতি স্টিকের দাম ৯.৫ টাকা থেকে বাড়িয়ে ১১.৫ টাকা করেছে।
7
12
গোল্ড ফ্লেক (১০টির প্যাক)-এর আগের দাম ছিল ১৭০ টাকা। এখন হয়েছে ২৪০ টাকা। অর্থাৎ, প্রতি স্টিকের দাম ২৪ টাকা।
8
12
ক্লাসিক রেগুলার, মাইল্ড এবং আল্ট্রা মাইল্ড (২০টির প্যাক)-এর দাম ছিল ৩৪০ টাকা। নতুন দাম ৪৮০ টাকা। অর্থাৎ, প্রতি স্টিকের দাম ২৪ টাকা।
9
12
ক্লাসিক কানেক্ট (স্লিমস) (২০টির প্যাক) আগে ছিল ৩০০ টাকা। এখন ৩৬০ টাকা। অর্থাৎ, প্রতি স্টিক ১৮ টাকা।
10
12
গোল্ড ফ্লেক সুপারস্টার (১০টির প্যাক) আগে ছিল ৫৯ টাকা। নতুন দাম ৭০ টাকা। প্রতি স্টিক ৭ টাকা।
11
12
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন কর কাঠামোর কারণে আইটিসি-র প্রায় ৫০ শতাংশ পণ্যের দাম প্রত্যাশার চেয়ে বেশি বাড়তে পারে।
12
12
বিএন্ডকে সিকিউরিটিজ এবং ইনক্রেডের বিশ্লেষকদের একটি সমীক্ষা অনুসারে, যদিও এই বৃদ্ধির ফলে উৎপাদন এবং মজুদের উপর কিছুটা বেশি প্রভাব পড়তে পারে। তবুও সামগ্রিক লাভের পরিমাণ বজায় রাখতে এই দাম বৃদ্ধি অপরিহার্য।