বিশ্বজুড়েই সোনার দামে ওঠানামা চলছে। গত কয়েক সপ্তাহে একধাক্কায় সোনার দামে পতন হয়েছে। কিন্তু তার আগে রেকর্ড হারে বেড়েছে সোনার দাম। যা ঘিরে রীতিমতো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মধ্যবিত্তরা।
2
8
বিয়ের মরশুমে, উৎসবের আবহে সোনার গয়না কেনার হিড়িক বাড়ে। বিশেষত বিয়েতে সোনা অনেকে উপহার হিসেবে বেছে নেন। অনেকেই আবার সোনায় সঞ্চয় করতে পছন্দ করেন।
3
8
জানেন কি, বিশ্বের কোথায় কোথায় জলের দরে সোনা বিক্রি হয়? দেখে নিন, বিশ্বের ১০টি দেশে কত সস্তায় বিকোচ্ছে সোনা-
আজ ভারতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪২ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫২ হাজার ৮০০ টাকা।
4
8
দুবাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম পাঁচ হাজার ২৩৭ দিরহাম, ভারতীয় মুদ্রায় এক লক্ষ ২৮ হাজার ৯৭৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম পাঁচ হাজার ৭১৩ দিরহাম, ভারতীয় মুদ্রায় এক লক্ষ ৪০ হাজার ৬৯৯ টাকা।
5
8
হংকংয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ভারতীয় মুদ্রায় এক লক্ষ ২৮ হাজার ৮৮৬ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ভারতীয় মুদ্রায় এক লক্ষ ৪০ হাজার ৪৭৭ টাকা।
6
8
সুইৎজারল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্কে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ভারতীয় মুদ্রায় এক লক্ষ ২৯ হাজার ৩০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ভারতীয় মুদ্রায় এক লক্ষ ৪০ হাজার ৮০৪ টাকা।
7
8
ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাতার, সৌদি আরব, মালয়েশিয়ায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ভারতীয় মুদ্রায় এক লক্ষ ৪১ হাজারের আশেপাশে রয়েছে।
8
8
থাইল্যান্ড, কাতার, সৌদি আরব, মালয়েশিয়ায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ভারতীয় মুদ্রায় এক লক্ষ ২৯ হাজার ৪০০ টাকার আশপাশে রয়েছে। শুধুমাত্র ইন্দোনেশিয়ায় ২২ ক্যারাটের দাম এক লক্ষ ৩০ হাজার টাকার ঊর্ধ্বে রয়েছে।