মধ্য এশিয়ায় অস্থিরতার আবহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা করছে। এই আবহে জ্বালানি সঙ্কটও দেখা গিয়েছে। ক্রমেই বাড়ছে সোনার দামও।
2
14
এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী একবছরে বিয়ে উপলক্ষে সোনা না কেনার আর্জি জানিয়েছেন। বাড়ানো হয়েছে সোনার ওপর আমদানি শুল্কও।
3
14
কিন্তু জানেন কি বিশ্বের কোথায় সোনার দাম সবচেয়ে কম? রীতিমতো জলের দরে সোনা বিক্রি হয়। অনেকেই ভাবেন, দুবাইয়ে সোনার দাম সবচেয়ে কম। কিন্তু আরও একাধিক দেশ রয়েছে, যেখানে সোনা সস্তা।
4
14
মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার ৯৯০ টাকা। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণেই এখানে সোনার দাম কম।
5
14
সিঙ্গাপুরেও সোনা সস্তা। এখানে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৯ হাজার ১৮০ টাকা। সুইজারল্যান্ডে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ৬৩০ টাকা।
6
14
দুবাইয়ে এখন ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৩ হাজার ৩৮০ টাকা। অস্ট্রেলিয়ায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ২ লক্ষ ৮ হাজার ৭৯০ টাকা।
7
14
অন্যদিকে ভারতে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৪০ টাকা।
8
14
ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাতার, সৌদি আরব, মালয়েশিয়ায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ভারতীয় মুদ্রায় এক লক্ষ ৪১ হাজারের আশেপাশে রয়েছে।
9
14
থাইল্যান্ড, কাতার, সৌদি আরব, মালয়েশিয়ায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ভারতীয় মুদ্রায় এক লক্ষ ২৯ হাজার ৪০০ টাকার আশপাশে রয়েছে। শুধুমাত্র ইন্দোনেশিয়ায় ২২ ক্যারাটের দাম এক লক্ষ ৩০ হাজার টাকার ঊর্ধ্বে রয়েছে।
10
14
২০২৪-২৫ সালের তথ্য অনুসারে, ভারতের প্রায় ৪০ শতাংশ সোনা আসে সুইৎজারল্যান্ড থেকে। কারণ? বিশ্বের বৃহত্তম সোনা পরিশোধন কেন্দ্র হল এই সুইৎজারল্যান্ড। বিশুদ্ধ সোনা উৎপাদন করা হয় এই দেশে।
11
14
সুইৎজারল্যান্ড থেকে ভারত ছাড়াও অন্যান্য দেশে সোনা রপ্তানি সহজ হয়। কারণ, এখানেই রয়েছে ট্রানজিট হাব। সুইস সোনার উপর কর এবং শুল্কের শর্ত তুলনামূলক অনেক শিথিল। তাই সুইৎজারল্যান্ড থেকে সোনা আমদানি করতে পছন্দ করেন ভারতীয় ব্যবসায়ীরা।
12
14
পাশাপাশি দুবাই থেকেও ভারতে সোনা আমদানি করা হয়। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় ১৬ শতাংশ সোনা আসে ভারতে।
13
14
দক্ষিণ আফ্রিকা, গিনি, অস্ট্রেলিয়া এবং পেরু থেকেও সোনা আমদানি করে ভারত। করমুক্ত নীতির কারণে দুবাইয়ের সোনা বিশ্ববাজারে সবচেয়ে বেশি জনপ্রিয়।
14
14
সুইৎজারল্যান্ড, দুবাই ছাড়াও সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, হংকংয়েও সস্তা সোনা পাওয়া যায়। বিপুল পরিমাণ সোনার উৎপাদন এবং জিএসটি, করের ছাড়ের কারণে বিদেশের মাটিতে সোনা কেনার প্রতি ঝোঁক বাড়ছে ভারতীয়দের।