প্রথম দফায়, ১১ সেপ্টেম্বর। তারপর ২৮-৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স'।
3
7
দাবিপূরণ না হলে, ২৬ অক্টোবর থেকে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
4
7
প্রথম দফায়, মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার মিলিয়ে ব্যাঙ্কগুলো তিনদিন বন্ধ থাকবে।
5
7
দ্বিতীয় দফায়র ধর্মঘটে মাসের চতুর্থ শনিবার ও রবিবার মিলিয়ে টানা পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
7
ধর্মঘটের আওতায় রয়েছে, রাষ্ট্রয়ত্ত-সহ সব শ্রেণির ব্যাঙ্ক। এটিএম-গুলোও বন্ধ থাকার কথা।
7
7
কেন এই ধর্মঘট? 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স' জানিয়েছে, কাজের ভিত্তিতে উৎসাহ ভাতা (পিএলআই) দেওয়ার জন্য কর্মী সংগঠনগুলোর সঙ্গে চুক্তির শর্ত ভেঙেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষরা। এছাড়া, সপ্তাহে পাঁচদিন কাজের ব্যাপারে চুক্তি হওয়া সত্ত্বেও তা কার্যকর করছে না কেন্দ্র।